করুণারত্নে-কুশলে আইরিশদের ওপর ছড়ি ঘুরাচ্ছে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
১৬ এপ্রিল ২০২৩, ১৮:১৬আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ১৮:১৬

বেশি বেশি টেস্ট খেলার মনোবাসনা প্রকাশ করেছিল শ্রীলঙ্কা। তাই আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের ম্যাচ বাড়িয়ে নেয় তারা। প্রথম ম্যাচে তাদের ব্যাটাররা খেললো আধিপত্য বিস্তার করে।

গল টেস্টের প্রথম দিনে আইরিশদের ওপর ছড়ি ঘুরালো শ্রীলঙ্কা। কুশল মেন্ডিস ও দিমুথ করুণারত্নের ব্যাটে দিন শেষে ৪ উইকেটে ৩৮৬ রান স্বাগতিকদের।

নিশান মাদুশকাকে (২৯) ১৫তম ওভারে ফিরিয়ে দেন কুর্টিস ক্যাম্ফার। তারপর সব মিলিয়ে দুই সেশন কুশল ও করুণারত্নের দাপট। শেষ সেশনের মাঝামাঝি সময়ে ভেঙেছে তাদের জুটি। দ্বিতীয় উইকেটে ২৮১ রান তোলেন তারা।

১৩৯ বলে পাওয়া সেঞ্চুরিকে ডাবলের দিকে নিচ্ছিলেন করুণারত্নে। কিন্তু দিন শেষ হওয়ার চার ওভার আগে থামতে হয় তাকে। মার্ক অ্যাডায়ারের বলে লরকান টাকারের গ্লাভসে ধরা পড়েন তিনি। ২৩৫ বলে ১৫ চারে ১৭৯ রান করেন লঙ্কান অধিনায়ক।

তারও আগে কুশল ১৯৩ বলে ১৪০ রান করে থামেন। ১৮ চার ও ১ ছয়ে সাজানো ছিল তার ইনিংস। জর্জ ডকরেলের শিকার তিনি। দুই ব্যাটারের মাঝে অ্যাঞ্জেলো ম্যাথুজ রানের খাতা না খুলে ফেরেন।

দিনেশ চান্ডিমাল ও প্রভাত জয়াসুরিয়া ১৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করে করে আসেন। ১৮ রানে চান্ডিমাল ও ১২ রানে প্রভাত অপরাজিত ছিলেন। 

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম