আইপিএলে ছেলের অভিষেক, আবেগঘন পোস্ট শচীনের

স্পোর্টস ডেস্ক
১৭ এপ্রিল ২০২৩, ০১:২৬আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ০১:২৬

রবিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইতিহাস তৈরি হলো। শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অভিষিক্ত হলেন। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল ক্যাপ পান তিনি, যে দলে খেলেছেন তার বাবাও। টুর্নামেন্টে প্রথম বাবা-ছেলে হিসেবে একই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার কীর্তি গড়লেন দুজন।

২০২১ সাল থেকে মুম্বাইয়ের ক্যাম্পে আছেন অর্জুন। প্রথম মৌসুমে খেলা হয়নি তার, ২০২২ সালেও পাননি আইপিএল ক্যাপ। অবশেষে মাঠে নামলেন। প্রথম ম্যাচে দুই ওভার বল করে ১৭ রান দেন তিনি। আইপিএলে ছেলের প্রথম ম্যাচ খুব কাছ থেকে দেখেছেন শচীন।

২০১৪ মৌসুম থেকে দলটির টিম মেন্টর হওয়ায় এদিন ডাগআউটেই ছিলেন ব্যাটিং গ্রেট। ম্যাচ শেষে ছেলেকে নিয়ে আবেগঘন পোস্ট দেন তিনি।

মুম্বাইয়ের সাবেক অধিনায়ক টুইটারে লিখেছেন, ‘অর্জুন, একজন ক্রিকেটার হিসেবে পথচলায় তুমি আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ ফেললে। তোমার বাবা হিসেবে, যে তোমাকে ভালোবাসে এবং খেলার প্রতি যার অনেক ভালোবাসা, আমি জানি তুমি এই খেলাকে তার যোগ্যতর সম্মান দেবে এবং বিনিময়ে এই খেলাও তোমাকে ভালোবাসা ফিরিয়ে দেবে। এখানে পৌঁছাতে তুমি অনেক কষ্ট করেছো এবং আমি নিশ্চিত তুমি সেটা করে যাবে। একটি সুন্দর সফরের শুরু এটা। শুভ কামনা।’

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম