স্টার্লিং-ক্যাম্ফারের সেঞ্চুরিতে দ্বিতীয় দিনেও আয়ারল্যান্ডের দাপট

স্পোর্টস ডেস্ক
২৫ এপ্রিল ২০২৩, ১৮:০০আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, ১৮:২৩

কে বলবে, এই আয়ার‌ল্যান্ড গলে প্রথম টেস্টে নাকানিচুবানি খেয়েছিল! সাদা পোশাকে মাত্র পাঁচ ম্যাচ খেলা দলটি প্রতিপক্ষের মাঠে দ্বিতীয় দিনের মতো আধিপত্য বিস্তার করে চমক দেখালো। 

পল স্টার্লিং ও কার্টিস ক্যাম্ফারের প্রথম টেস্ট সেঞ্চুরিতে মঙ্গলবার চা বিরতির ঠিক আগে রেকর্ড ৪৯২ রান করে অলআউট হয় আয়ারল্যান্ড। এরপর শ্রীলঙ্কাকে আটকে দেওয়ার লক্ষ্যে মাঠে নেমে বল হাতে খুব একটা সুবিধা করতে পারেনি তারা। কোনও উইকেট না হারিয়ে ৮১ রানে দিন শেষ করেছে স্বাগতিক শ্রীলঙ্কা। এখনও তারা ৪১১ রানে পিছিয়ে। দিমুথ করুণারত্নে ৩৯ ও নিশান মাদুশকা ৪১ রানে অপরাজিত আছেন। বৃষ্টির কারণে একটু আগেভাগে শেষ হয়েছে খেলা। তাই বুধবার তৃতীয় দিনের খেলা শুরু হবে ১৫ মিনিট আগে।

৪ উইকেটে ৩১৯ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করে আয়ারল্যান্ড। ৭৮ রানে লরকান টাকার ও ২৭ রানে ক্যাম্ফার ছিলেন অপরাজিত। আর দুটি রান করে দিনের চতু্র্থ বলে বিদায় নেন টাকার (৮০)। আগের দিন ৭৪ রানে রিটায়ার্ড হার্ট হওয়া স্টার্লিং নামেন মাঠে। ক্র্যাম্পের অস্বস্তি কাটিয়ে সেঞ্চুরি পেয়ে যান ১৭৪ বল খেলে। ৯ চার মারা স্টার্লিং ডিপ পয়েন্ট দিয়ে আসিথা ফার্নান্দোকে চতুর্থ ছক্কা মেরে প্রথমবার টেস্টে তিন অঙ্কের ঘরে পৌঁছান। তাতে তিন ফরম্যাটের সবগুলোতে সেঞ্চুরির কীর্তি গড়েন তিনি। অবশ্য আর ৭ বল ক্রিজে থেকে বিদায় নেন স্টার্লিং। ১০৩ রান করে থামেন আসিথার বলেই। ক্যাম্ফারের সঙ্গে তার ৬৪ রানের জুটি ভেঙে যায়।

পরে অ্যান্ডি ম্যাকব্রাইনের সঙ্গে ৮৯ রানে জুটি গড়ার পথে প্রথম সেঞ্চুরির দেখা পান ক্যাম্ফার। ২০৯ বলে ১৪ চার ও ২ ছয়ে তিন অঙ্কের ঘরে পৌঁছান তিনি। মাত্র ২ রানের ব্যবধানে ফিরে যান দুজন, ম্যাকব্রাইন ৩৫ রান করেন। ২২৯ বলে ইনিংস সেরা ১১১ রান করেন ক্যাম্ফার। তাকে ফিরিয়ে প্রভাত জয়াসুরিয়া তৃতীয় উইকেট তুলে নেন। পরে শেষ দুই ব্যাটারকেও প্যাভিলিয়নের পথ দেখিয়ে সাত ম্যাচে ষষ্ঠবার ইনিংসে পাঁচ উইকেট শিকার করেন এই স্পিনার।

অবশ্য ততক্ষণে নিজেদের ইতিহাসে টেস্ট রেকর্ড গড়ে আয়ারল্যান্ড। ২০১৮ সালে পাকিস্তানের বিপক্ষে ৩৩৯ রানের স্কোরকে পেছনে ফেলে তারা। এবার বোলারদের পালা, প্রথম টেস্ট জয়ের স্বপ্ন দেখতে তো তাদের সেরা পারফরম্যান্সই করতে হবে।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম