আফগানিস্তান সিরিজ থেকে একটি টেস্ট বাদ দিয়েছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০২৩, ১৩:০৯আপডেট : ০২ মে ২০২৩, ০০:৪৬

জুনে ঘরের মাঠে আফগানিস্তানের সঙ্গে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা বাংলাদেশের। কিন্তু ঠাসা সূচিতে সিরিজ থেকে একটি টেস্ট বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গতকাল বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস সংমাধ্যমকে এমন তথ্যই দিয়েছেন। তিনি জানিয়েছেন, এই বছরে ওয়ানডে বিশ্বকাপ থাকায় তারা সাদা বলের ক্রিকেটকে বেশি গুরুত্ব দিচ্ছেন, ‘আমরা ওই সিরিজে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবো। শুরুতে দুটি টেস্ট হওয়ার কথা ছিল। কিন্তু বিশ্বকাপের আগে ঠাসা সূচি থাকায় একটি টেস্ট বাদ দিয়েছি। বাদ পড়া টেস্টটি পরে অন্য কোনও সময় খেলবো। কিন্তু আপাতত একটি টেস্টই হচ্ছে।’

এই সময় জালাল ইউনুস জানিয়েছেন, বিশ্বকাপ নিয়ে তাদের পরিকল্পনার কথা। বিশ্বকাপের সূচি ঘোষণা হলে তারা দেশের বাইরে ১০ দিনের স্কিল ক্যাম্প করতে চান। সেটা হতে পারে বেঙ্গালুরু অথবা সংযুক্ত আরব আমিরাতে। যদিও সেটি এখনও আলোচনার টেবিলে, ‘ভারত আয়োজক হওয়ায় তাদের সঙ্গে আলোচনা করেই আইসিসি সূচি নির্ধারণ করবে। তখনই জানতে পারবো কোন ভেন্যুতে আমাদের খেলা। তার পর প্রস্তুতি নিয়ে পরিকল্পনা।’

তার পরেও জালাল ইউনুস বলেছেন বিদেশে ক্যাম্প করতে না পারলে সেটা খুব বশি বড় সমস্যা হবে না, ‘বিদেশে ক্যাম্প করতে না পারলে সেটা আমাদের জন্য বড় সমস্যা হবে না। কারণ তার আগে যে ওয়ানডে খেলবো সেসবই প্রস্তুতির অংশ।’

/এফআইআর/       
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম