পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হারলো বাংলাদেশের যুবারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০২৩, ২১:০৩আপডেট : ০৩ মে ২০২৩, ২১:০৩

ব্যাটিং ব্যর্থতার বড় খেসারত দিলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সফরকারী পাকিস্তান যুবাদের কাছে চারদিনের ম্যাচে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরেছে স্বাগতিকরা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের একমাত্র চারদিনের ম্যাচে আগে ব্যাটিং করে ১৪৯ রানে অলআউট হয় স্বাগতিক দল। মূলত পাকিস্তানের দুই বোলার মোহাম্মদ ইসমাইল ও আমির হাসানের বোলিং তোপে লণ্ডভণ্ড হয়েছে বাংলাদেশের ইনিংস। পারভেজ রহমান জীবন (৫৬) ও শাহরিয়ার সাকিব (৪৮) রান ছাড়া কেউই রান করতে পারেননি। ইসমাইল তিনটি ও আমির চারটি উইকেট নিয়ে বাংলাদেশকে চেপে ধরেন।

ব্যাটিংয়ের পর বোলিংয়ে ভালো করতে পারেনি বাংলাদেশ। শাহজাইব খানের সেঞ্চুরি ও ওবায়েদ শহীদের হাফ সেঞ্চুরিতে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ৪২০ রান সংগ্রহ করেছে। শাহজাইব ৩২৩ বলে ২৫ চার ও ৪ ছক্কায় ১৭৪ রানের ইনিংস খেলেছেন। ওবায়েদ ১৪৪ বলে করেছেন ৬৭ রান।

বাংলাদেশের বোলারদের মধ্যে ওয়াসি সিদ্দিকী সর্বোচ্চ পাঁচটি উইকেট নিয়েছেন। ইকবাল হোসেন ঈমন নেন চারটি উইকেট।

২৭১ রানে পিছিয়ে থেকে বাংলাদেশ ফের দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে পড়ে। প্রথম ইনিংসের চেয়ে ব্যাটিং কিছুটা ভালো হলেও ম্যাচ বাঁচাতে সেটি যথেষ্ট ছিল না। প্রথম ইনিংসে ৪৮ রানের ইনিংস খেলা শাহরিয়ার সাকিব দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি পেয়েছেন। শেষ পর্যন্ত ১৪ চারে ১০৪ রানের ইনিংস খেলে আউট হন তিনি। এছাড়া ওপেনার আশিকুর রহমান শিবলীর ব্যাট থেকে আসে ৭৯ রানের ইনিংস। এর বাইরে কেউই প্রভাব বিস্তারকারী ইনিংস খেলতে পারেননি।

সবমিলিয়ে ১২৫.১ ওভারে বাংলাদেশ করতে পারে ২৯২ রান। তাতে করে সফকারী পাকিস্তানের জন্য জয়ের লক্ষ্য দাঁড়ায় ২২ রান। পাকিস্তানের দুই ওপেনার আজান আওয়াইস (৪) ও শাহজাইব খান (১৯) অনায়াসেই দলকে জয়ের বন্দরে নিয়ে যান।

 /আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম