রানের খাতা না খুলে রোহিতের অনাকাঙ্ক্ষিত রেকর্ড

স্পোর্টস ডেস্ক
০৬ মে ২০২৩, ১৮:২০আপডেট : ০৬ মে ২০২৩, ১৮:২৩

পাঁচ বছরে ৬২ ইনিংসে প্রথমবার মুম্বাই ইন্ডিয়ান্সের ওপেনিংয়ে দেখা গেলো না রোহিত শর্মাকে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে শনিবার তিনে ব্যাটিংয়ে নামলেন। টানা দ্বিতীয় ম্যাচে খুলতে পারেননি রানের খাতা। তাতে অনাকাঙ্ক্ষিত রেকর্ডে উঠলো তার নাম।

অস্ট্রেলিয়ার ব্যাটার ক্যামেরন গ্রিনকে ওপেনিংয়ে পাঠান রোহিত। দ্বিতীয় ওভারেই তুষার দেশপান্ডে মুম্বাইয়ের নতুন ওপেনারকে ৬ রানে বোল্ড করেন। ক্রিজে নামেন রোহিত। কিন্তু ২২ গজে তিনি ছিলেন মাত্র ৯ মিনিট। দীপক চাহার তৃতীয় ওভারে আরেক ওপেনার ইশান কিষাণকে (৭) ফেরানোর দুই বল পর রোহিতকে থামান। ল্যাপ শট খেলতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে রবীন্দ্র জাদেজার হাতে ধরা পড়েন মুম্বাই অধিনায়ক। 

৩ বল খেলেও রানের খাতা না খুলে বিদায় নেন রোহিত। আগের ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষেও ডাক মারেন তিনি। টানা দুই ম্যাচে শূন্য রানে বিদায় নিয়ে আইপিএলে সবচেয়ে বেশি ডাকের রেকর্ড গড়ে ফেলেন ডানহাতি ব্যাটার। 

১৬তম ডাক মেরে রোহিত পেছনে ফেলেছেন সুনীল নারিন, দিনেশ কার্তিক ও মানদীপ সিংকে। তিনজনই ১৫টি করে ডাক মেরেছেন। এবার এককভাবে এই আসনটিতে বসলেন মুম্বাই অধিনায়ক।

রোহিত ২.৫ ওভারে ১৪ রানে তৃতীয় ব্যাটার হিসেবে সাজঘরে ফেরেন। নেহাল ওয়াধেরার (৬৪) একার লড়াইয়ে ৮ উইকেটে ১৩৯ রান করে মুম্বাই। ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে তারা।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম