আয়ারল্যান্ডের ব্যবস্থাপনায় অসন্তুষ্ট হাথুরুসিংহে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০২৩, ২৩:৪৭আপডেট : ০৮ মে ২০২৩, ২৩:৪৭

বাংলাদেশ দল ১ মে ইংল্যান্ডের উদ্দেশে রওনা হয়। কিন্তু আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের অপ্রতুল ব্যবস্থাপনায় ঠিকঠাক অনুশীলন করতে পারেনি সফরকারীরা। এই সময়টাতে মাত্র একটি সেশন ঘাম ঝরাতে পেরেছে বাংলাদেশে। এমনকি ম্যাচ ভেন্যু দেখার সুযোগ পেয়েছেন সিরিজ শুরুর আগের দিন। সবকিছু মিলিয়ে আয়ারল্যান্ডের ব্যবস্থাপনায় অসন্তুষ্টি ঝরলো বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের কণ্ঠে।

নিজেদের ঘরের মাঠের সিরিজ আয়োজনের কথা থাকলেও আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড সিরিজটি আয়োজন করেছে ইংল্যান্ডের চেমসফোর্ডে। কিন্তু ম্যাচের আগের দিন শুধু ম্যাচ ভেন্যু দেখার সুযোগ পেয়েছে সফরকারী দল। এতদিন তামিমরা অনুশীলন করেছেন ম্যাচ ভেন্যু থেকে ৭০ কিলোমিটার দূরে কেমব্রিজের এক স্কুলের মাঠে। বৃষ্টি আর ভেজা আউটফিল্ডের কারণে সেখানে অনুশীলনও হয়নি ঠিকমতো। প্রস্তুতি ম্যাচটাও ভেস্তে গেছে বৃষ্টিতে। 

সোমবার হাথুরুসিংহে কথায় ফুটে উঠলো অসন্তুষ্টি, ‘এটা একদমই ভিন্ন পরিস্থিতি। আমরা আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের মাঠে খেলছি। সাধারণত এরকমটা হয় না। আমি কাউকে দোষারোপ করতে চাই না। এটা প্রথমবার। যদি জানতাম এই সমস্যা, আমরা হয়ত এরকম সূচিতে রাজি হতাম না। এটা আদর্শ প্রস্তুতি না। আমি দোষ দিতে চাই না। আমরা এর থেকে শিক্ষা নিতে পারি।'

ম্যাচের আগের দিন পর্যন্ত চেমসফোর্ডের মাঠে স্থানীয় লিগের খেলা চলছিল। সোমবার উইকেট দেখে বাংলাদেশের কোচের মনে হয়েছে ব্যাট করার জন্য যথেষ্ট ভালো উইকেট, ‘উইকেট খুব ভালো। নিচের দিকটা শক্ত। উপরের দিকটায় সবুজের আভা থাকলেও নিচে শক্ত। বৃষ্টির কারণে উইকেট ঢাকা ছিল গত কদিন। আবার গতকাল পর্যন্ত একটা ম্যাচও ছিল।'

হাথুরুসিংহে আরও বলেছেন, ‘দল খুব ভালো অবস্থায় রয়েছে। গত কয়েক সিরিজে আমরা ধারাবাহিক সাফল্য পেয়েছি। বিশেষ করে মিরাজ-সাকিবদের মতো অলরাউন্ডার দলে থাকাটা বাড়তি আত্মবিশ্বাস যোগায়।' 

এদিকে চেমসফোর্ডে আরেকটি ব্যাপার নিয়ে ভাবাতে হবে বাংলাদেশ দলকে। অন্য যে কোনও মাঠের চেয়ে চেমসফোর্ডের মাঠের আকৃতি স্বাভাবিকের চেয়ে একটু ভিন্ন। যদিও মাঠ নিয়ে কোনও সমস্যা দেখছেন না হাথুরুসিংহে, ‘এটা ট্রিকি বলবো না (মাঠের আকৃতি)। দুই দলের জন্যই সমান। আমাদের খুঁজে বের করতে হবে কোন লাইন লেন্থে বল করবো। আপনি যদি আক্রমণাত্মক হন, তাহলে চিন্তার কিছু নাই। কেবল সেরা বলটাই করতে হবে।'

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম