ডু প্লেসি-ম্যাক্সওয়েল ঝড়ে মুম্বাইকে বেঙ্গালুরুর চ্যালেঞ্জ

স্পোর্টস ডেস্ক
০৯ মে ২০২৩, ২২:১৪আপডেট : ০৯ মে ২০২৩, ২২:১৮

টানা দুই জয়ের পর চেন্নাই সুপার কিংসের কাছে হেরেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। ১০ ম্যাচে পঞ্চম হারে নেমে যায় তারা আট নম্বরে। পাঁচবারের চ্যাম্পিয়নরা প্লে অফ খেলার সম্ভাবনা ধরে রাখতে মঙ্গলবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হয়েছে। ওয়াংখেড়েতে তাদের বোলারদের সুবিধা করতে দেননি ফাফ ডু প্লেসি ও গ্লেন ম্যাক্সওয়েল। দুজনের ফিফটিতে মুম্বাইকে বড় লক্ষ্য দিয়েছে বেঙ্গালুরু, করতে হবে ২০০ রান।

তৃতীয় ওভার শেষ না হতেই বিরাট কোহলি (১) ও অনুজ রাওয়াতকে (৬) ফেরান জেসন বেহরেনডর্ফ। ১৬ রানে ২ ব্যাটারের বিদায়ের পর আর কোনও উইকেট না হারিয়ে বেঙ্গালুরু করে ১৩৬ রান। ডু প্লেসি ও ম্যাক্সওয়েলের ১২০ রানের জুটিতে শক্ত অবস্থান নেয় তারা। 

এরপর বিপর্যয়ে পড়েছিল বেঙ্গালুরু। ম্যাক্সওয়েল ৩৩ বলে ৮ চার ও ৪ চয়ে ৬৮ রান করেন। ৪১ বলে ৫ চার ও ৩ ছয়ে ৬৫ রানে থামেন ডু প্লেসি। মাঝে মহীপাল লমরর ১ রানে আউট। 

১০ রানের ব্যবধানে ৩ উইকেট পড়লেও বেঙ্গালুরু ঘুরে দাঁড়ায় দিনেশ কার্তিকের ক্যামিওতে। ১৮ বলে ৪ চার ও ১ ছয়ে ৩০ রান করেন তিনি।

তাতে ৬ উইকেটে ১৯৯ রান করে বেঙ্গালুরু। কেদার যাদব ও ওয়ানিন্দু হাসারাঙ্গা সমান ১২ রান করে অপরাজিত ছিলেন।

বেহরেনডর্ফ সর্বোচ্চ ৩ উইকেট নেন মুম্বাইয়ের পক্ষে।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান