পাকিস্তানের কাছে শেষ ওয়ানডেতেও বাংলাদেশের যুবাদের হার

স্পোর্টস ডেস্ক
১৫ মে ২০২৩, ১৭:৩২আপডেট : ১৫ মে ২০২৩, ১৭:৩৪

পাকিস্তান ও বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজ শেষ হয়েছে। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে এই ম্যাচেও হেরেছে স্বাগতিকরা। আগে ব্যাটিং করে পাকিস্তান ২৪৪ রান করে ৮ উইকেট হারিয়ে, জবাবে বাংলাদেশ ৩৭তম ওভারে অলআউট হয় ১৬৪ রানে।

৮০ রানের জয়ে পাকিস্তান পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ এ জিতলো। 

লক্ষ্যে নেমে বাংলাদেশের দুই মিডল অর্ডার ব্যাটার আহরার আমিন ও শিহাব জেমস হাফ সেঞ্চুরি করেন। এছাড়া শুধু জিশান আলম দুই অঙ্কের ঘরে রান করেন। 

৩৮ রানে ৪ উইকেট হারানোর পর আহরার ও শিহাব ৮৩ রানের জুটি গড়েন। আহরার ৫৩ রানে মাঠ ছাড়ার পর আবার ধস নামে স্বাগতিকদের ব্যাটিংয়ে। ইনিংস সেরা ৫৬ রান করেন শিহাব।

পাকিস্তানের পক্ষে আলী আসফান্দ ও আরাফাত আহমেদ তিনটি করে উইকেট নেন। দুটি পান সাজ্জাদ আলী।

আগে ব্যাট করতে নেমে পাকিস্তানের পক্ষে হামজা নওয়াজ ও শাহজাইব খান হাফ সেঞ্চুরি করেন। ইনিংস সেরা ৭২ রান করেন হামজা। ৬৭ রান আসে শাহজাইবের ব্যাটে। এছাড়া আজান আওয়াইস ও আরাফাত যথাক্রমে ৪১ ও ৪০ রান করেন।

বাংলাদেশের পক্ষে মাহফুজুর রাব্বি সর্বোচ্চ চার উইকেট নেন।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান