শ্রীলঙ্কার বিপক্ষে শক্তিশালী ওয়ানডে দল আফগানিস্তানের

স্পোর্টস ডেস্ক
১৫ মে ২০২৩, ১৮:৫১আপডেট : ১৫ মে ২০২৩, ১৮:৫১

আগামী জুনের শুরুর দিকে শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান। এজন্য ১৫ জনের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে তারা। আইপিএলে খেলা রশিদ খান, রহমানউল্লাহ গুরবাজ, নুর আহমেদ ও ফজলহক ফারুকীকে রাখা হয়েছে দলে।

হাসমতউল্লাহ শহীদীর নেতৃত্বে এই দলে নতুন মুখ ২১ বছর বয়সী আনক্যাপড মিডিয়াম ফাস্ট বোলার আব্দুল রহমান। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ বলেছেন, ‘এই সিরিজের জন্য কিছু নতুন মুখ পাওয়া দারুণ। আইসিসি বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং দলের সেরা সমন্বয় করতে আমরা সব ধরনের সুযোগ নিচ্ছি।’

এরই মধ্যে আফগানিস্তান আসন্ন ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিয়েছে। শ্রীলঙ্কাকে খেলতে হবে বাছাইপর্ব।

আফগানিস্তান দল: হাসমতউল্লাহ শহীদী (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, ইব্রাহিম জাদরান, রহমত শাহ (সহঅধিনায়ক), মোহাম্মদ নবী, নুর আহমেদ, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইকরাম আলিখিল (উইকেটকিপার), আব্দুল রহমান, মুজিব উর রহমান, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, ফরিদ আহমেদ মালিক, ফজলহক ফারুকী, রিয়াজ হাসান।

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান