সাংবাদিকদের কাছে বিশ্বকাপের একাদশ জানতে চাইবেন পাপন!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২৩, ১৮:১০আপডেট : ১৯ মে ২০২৩, ১৯:৩২

ভারতে আগামী অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড কেমন হবে, তা নিয়ে চলছে বিস্তর আলোচনা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন সবার আলোচনাই উপভোগ করছেন। এত আলোচনায় কিছুটা রসিকতার সুরেই বোর্ড সভাপতি বলেছেন, বিশ্বকাপের একাদশের ব্যাপারে সাংবাদিকদের মত চাইবেন তিনি।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে আজ। ওখানে সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘এখন ক্রিকেট নিয়ে সবচেয়ে বেশি সরব হচ্ছে মিডিয়া। এটাতে আমরা খুশি। আপনারা এত বেশি সম্পৃক্ত এটা আমাদেরও সাহায্য করে। সোশ্যাল মিডিয়া নিয়েও আমরা খুশি। কিন্তু ওখানে মনে হয়েছে ক্রিকেট নিয়ে অনেকের কোন ধারণাই নেই। মন্তব্য করেই যাচ্ছে। আপনারা এখানে যারা আছেন, তারা ক্রিকেট সম্পর্কে প্রত্যেকেই আমার চেয়ে বেশি জানেন এমন বহু লোক আছে। আমি চিন্তা করছি আপনাদের কাছে নাম চাইবো যে সেরা একাদশ তৈরি করে দেন। তারপর দেখি আপনারা কী বলেন। এটা হলে ভালো হয় না? জানতে তো পারলাম। আপনারা কী মনে করেন কাকে খেলানো উচিত।’

এদিকে, একাদশ বিশ্লেষণ করতে গিয়ে বোর্ড প্রধান জানিয়ে দিয়েছেন প্রথম ছয়জনকে কোনওভাবেই বাদ দেওয়ার সুযোগ নেই, ‘তামিম, লিটন, শান্ত, হৃদয়, মুশফিক, সাকিব- এই ছয়জনের মধ্যে কাউকে তো আপনারা বাদ দিবেন বলে মনে হয় না। ওপেনিংয়ে নাঈম শেখ ও বিজয় ভালো পারফর্ম করছে, তারাও আসতে পারে। কে আসবে আমি জানি না। আমার পর্যবেক্ষণ বললাম। আমার ধারণা ওপেনিংয়ে (বাড়তি) একজনকে তারা নেবে। ইনজুরির জন্য ব্যাকআপ লাগবে।'

এরপর পেসারদের নিয়ে বোর্ড প্রধানের ব্যাখ্যা, ‘আমার ধারণা তিনটা পেসার খেলবে নিশ্চিত। সাকিব যদি খেলে একটা স্পিনার খেলবে। পাঁচটা বোলার ছাড়া তো বিশ্বকাপ খেলবেন না। হাসান আছে, তাসকিন, শরিফুল, এবাদত, মোস্তাফিজ আছে; যে কেউ খেলতে পারে। চারজন পেসারও খেলতে পারে। যদি তিনজন স্পিনার নিয়ে খেলে তাহলে ছয়টা বোলার নিয়ে খেলতে গেলে বাড়তি স্পিনার লাগবে। বাড়তি থাকে একটা জায়গা সেখানে আছে মেহেদী হাসান মিরাজ। আমার মনে হয় না কেউ বলবে মিরাজকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়া উচিত।'

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান