ভালো কিছু হবে বিশ্বাস মাশরাফির

বাংলা ট্রিবিউন রিপোর্টি
২১ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৩৯আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৩৯

আর মাত্র দুইদিন পরই মাঠে গড়াবে এশিয়া কাপ। এবারই প্রথম এশিয়া কাপটি টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। এশিয়া কাপে নিজেদের বিশেষ কোনও লক্ষ্য স্থির না করলেও অধিনায়ক মাশরাফি জানিয়েছেন, আত্মবিশ্বাসের সঙ্গে মাঠে নামবে তার দল। মাঠে যথাযথভাবে পরিকল্পনা বাস্তবায়নের দিকেই তাদের পুরো মনোযোগ।

মাশরাফি আফগানিস্তানের কোচ ইনজামাম-উল-হক ও আরব আমিরাতের কোচ আকিব জাবেদ বাংলাদেশ কিংবা ভারতকে এশিয়া কাপের সম্ভাব্য বিজয়ী হিসেবে ঘোষণা করেছেন। তবে বিষয়টি মাশরাফি ঠিক সেভাবে দেখছেন না। তিনি বলেন, ‘আমরা কখনও কোনও কিছু প্রমাণ করার জন্য ক্রিকেট খেলি না! আমরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করি; সম্ভাব্য যতকিছু আছে সব জেতার কিংবা ভালো করার চেষ্টা করি। আমাদের আত্মবিশ্বাস অনেক ভালো। আমরা যদি আমাদের সেরাটা খেলতে পারি; আমাদের পরিকল্পনাগুলো আমরা যদি মাঠে বাস্তবায়ন করতে পারি । সেক্ষেত্রে আমি বিশ্বাস করি ভালো কিছু হবে।’

উইকেট কেমন প্রত্যাশা করছেন জানতে চাইলে মাশরাফি বলেন, ‘এই ধরনের টুর্নামেন্টে আইসিসির হাত থাকে। আমার বিশ্বাস, স্পোর্টিং উইকেটই হবে। স্পোর্টিং উইকেট হলে যে পেসাররা ভালো করতে পারবে না, এটা ভুল ধারণা। হয়তো সবাই এক সঙ্গে ভালো করা কঠিন তবে কেউ না কেউ ভালো করবেই। যে দলের বেশিরভাগ খেলোয়াড় ভালো করবে, তাদের জেতার সুযোগ বেশি থাকবে।’দুইদিন পর ভারতের বিপক্ষে লড়াই শুরু হচ্ছে। এশিয়া কাপে লক্ষ্যটা কিভাবে নির্ধারণ করেছেন জানতে চাইলে তিনি বলেন, ‘এই দুইদিনে নতুন কোনও কিছুর পরিকল্পনা করছি না। আমরা যা করার গত এক দেড় মাসেই করে ফেলেছি। যা করেছি তার প্রতি আমাদের আস্থা ও বিশ্বাস আছে। সেগুলো মাঠে বাস্তবায়ন করতে পারলে আমার বিশ্বাস আমরা ভালো করবো।’

গত দেড় বছর ধরে বাংলাদেশের পেস আক্রমণ ভয়ঙ্কর রূপ নিয়েছে। বিদেশি গণমাধ্যমগুলোতেও এটা ফলাও করে প্রকাশ পেয়েছে। এশিয়া কাপে পেস বোলিংকেই মূল শক্তি হিসেবে দেখছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘২০১৫ সালে আমাদের পেস আক্রমণ ভালো হয়েছে। আমার ধারণা ব্যাটসম্যানরাও গত বছর খারাপ করেনি। টি-টোয়েন্টিতে ভালো করতে হলে সব বিভাগেই ভালো ক্রিকেট খেলতে হবে। নির্দিষ্ট একটি জায়গাতে ফোকাস করে এগিয়ে যাওয়া খুব কঠিন। দলের ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব বিভাগেই আস্থা আছে আমার। সবচেয়ে বড় কথা আমাদের আত্মবিশ্বাস যদি ঠিক মতো থাকে, তাহলে ভালো খেলা সম্ভব হবে।’

/আরআই/এমআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম