বর্ণবাদের অভিযোগ থেকে মুক্ত হওয়ায় বিবিসিতে ফিরছেন ভন

স্পোর্টস ডেস্ক
১৯ মে ২০২৩, ২২:৪৪আপডেট : ১৯ মে ২০২৩, ২২:৪৪

পাকিস্তানি বংশোদ্ভূত আজিম রফিকের বর্ণবাদের অভিযোগ ভিত কাঁপিয়ে দিয়েছিল ইংলিশ ক্রিকেটের। যাদের বিরুদ্ধে তিনি অভিযোগ এনেছিলেন তাদের একজন ছিলেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। শেষ পর্যন্ত সেই অভিযোগ থেকে ভন এখন মুক্ত। যার ফল হিসেবে পুনরায় বিবিসির ক্রিকেট কাভারেজে বিশেষজ্ঞ হিসেবে ফিরতে যাচ্ছেন তিনি।

ইংলিশ ক্রিকেটার আজিম রফিক যে ঘটনাটি উদ্ধৃত করে ভনের বিরুদ্ধে অভিযোগ আনেন, সেটি ছিল ২০০৯ সালের। তখন ইয়র্কশায়ারের একটি ম্যাচে তাকে নিয়ে বর্ণবাদী মন্তব্য করেন বলে দাবি করেছেন রফিক। ভন নাকি এশিয়ানদের উদ্দেশ করে বলেছিলেন, ‘তোমরা এখানে সংখ্যায় অনেক বেশি, আমাদের বিষয়টা নিয়ে কিছু করা দরকার।’ ওই ম্যাচে আজিমের সঙ্গে সতীর্থ হিসেবে ছিলেন আদিল রশিদ, রানা নাভিদ উল হাসান ও আজমল শাহজাদও!

বর্ণবাদের অভিযোগে ভনের সঙ্গে ইয়র্কশায়ার ক্লাব এবং আরও সাবেক ৬ ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। পরে অবশ্য মার্চে ভনের বিরুদ্ধে আনা অভিযোগ খারিজ করে দিয়েছে সংশ্লিষ্ট ক্রিকেট ডিসিপ্লিন কমিশন। 

অবশ্য ওই অভিযোগের পরই তাকে বিবিসির ক্রিকেট কভারেজ থেকে সরে যেতে হয়েছিল। শুক্রবার ভনের ফেরার খবরটি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রাথমিকভাবে আয়ারল্যান্ডের বিপক্ষে হতে যাওয়া ইংল্যান্ডের টেস্টের সময় ভনকে পাওয়া যাবে। তখন হাইলাইটস প্রোগ্রাম ‘টুডে অ্যাট দ্য টেস্ট’- এ অতিথি হিসেবে থাকবেন তিনি। তারপর থাকবেন অ্যাশেজের টেস্ট ম্যাচ স্পেশাল রেডিও প্রোগ্রামেও।

  /এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান