উইন্ডিজের বিপক্ষে আফিফদের নিষ্প্রভ ব্যাটিং

স্পোর্টস ডেস্ক
২৩ মে ২০২৩, ১৭:৫৬আপডেট : ২৩ মে ২০২৩, ১৭:৫৬

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ‘এ’ দলের চার দিনের দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টেও বাংলাদেশের ব্যাটিংয়ে ঝলক নেই। বৃষ্টিবিঘ্নিত দিনে সিলেটে অ্যাকাডেমি মাঠে ৪৯ ওভারের খেলা হয়েছে। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৭৫ রান করেছে স্বাগতিকরা।

টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার মাশুল দিয়েছে বাংলাদেশ। ৭৩ রানের মধ্যে তিন ব্যাটার বিদায় নেন, সাদমান ইসলাম হন রিটায়ার্ড হার্ট। 

ওপেনার জাকির হাসান (১৮) মাত্র ২২ রানের উদ্বোধনী জুটি গড়েন সাদমানের সঙ্গে। ১২তম ওভারে রিটায়ার্ড হার্ট হন আরেক ওপেনার। নাঈম শেখ মাত্র ৫ রানে থামেন। সাইফ হাসান একপ্রান্ত আগলে রেখে খেললেও বড় রান করতে পারেননি। ৩১ রানে আউট।

চতুর্থ উইকেটে আফিফ হোসেন ও শাহাদাত হোসেন প্রতিরোধ গড়েন। তাদের জুটি ভেঙে যায় ৫০ রানে। আফিফ দিনের সেরা ৩৭ রানের ইনিংস খেলে থামেন। জাকের আলীর বদলে ডাক পাওয়া ইরফান শুক্কুর সুযোগ কাজে লাগাতে পারেননি। মাত্র ২১ রান করেন এই উইকেটকিপার ব্যাটার।

শাহাদাত ও নাঈম হাসানের ১৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেছে বাংলাদেশ। শাহাদাত ২৮ ও নাঈম ১২ রানে খেলছেন।

উইন্ডিজের পক্ষে দুটি করে উইকেট নেন আকিম কেলভিন জর্ডান ও কেভিন ওসওয়াল্ড সিনক্লেয়ার।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম