বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে কত টাকা পাচ্ছে বাংলাদেশ?

স্পোর্টস ডেস্ক
২৬ মে ২০২৩, ১৫:৫৪আপডেট : ২৬ মে ২০২৩, ১৫:৫৪

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের প্রাইজমানি ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মোট ৩৮ লাখ ডলার আর্থিক পুরস্কার ভাগ করে দেওয়া হচ্ছে ৯ দলের মধ্যে। এবার বাংলাদেশ পাচ্ছে ১ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা এক কোটি ৭ লাখ টাকার একটু বেশি।

আগামী ৭ জুন লন্ডনের ওভালে অস্ট্রেলিয়া ও ভারত মুখোমুখি হবে ফাইনালে। এবারের চ্যাম্পিয়ন দল পাবে ১৬ লাখ ডলার, রানার্সআপের পকেটে যাবে ৮ লাখ ডলার।

প্রথম আসরের মতো একই প্রাইজমানি এবার নির্ধারণ করা হয়েছে। ২০২১ সালে সাউদাম্পটনে জিতে কেন উইলিয়ামসনের নিউ জিল্যান্ড পেয়েছে ১৬ লাখ ডলার, ভারত পেয়েছিল অর্ধেক।

দক্ষিণ আফ্রিকা তৃতীয় স্থানে থেকে চ্যাম্পিয়নশিপ শেষ করায় পাবে সাড়ে চার লাখ ডলার। শেষ দিকে দারুণ প্রত্যাবর্তনে চতুর্থ হওয়া ইংল্যান্ড পাচ্ছে সাড়ে তিন লাখ ডলার।

একসময় সেরা দুইয়ে থাকা শ্রীলঙ্কা পঞ্চম স্থানে শেষ করেছে। তারা পাচ্ছে ২ লাখ ডলার।

বাকি চার দল পাচ্ছে ১ লাখ ডলার করে। গতবারের মতো বাংলাদেশ এবারও সবার শেষে মানে ৯ নম্বরে থেকে আসর শেষ করছে। ষষ্ঠ স্থানে নিউ জিল্যান্ড, সাতে পাকিস্তান ও আট নম্বরে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের সমান ১ লাখ ডলার করে পাবে।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম