আমিরাতে এশিয়া কাপ হলে ‘কিছুটা অস্বস্তিতে’ থাকবে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০২৩, ২০:১০আপডেট : ২৯ মে ২০২৩, ২০:১০

সেপ্টেম্বরে হতে যাওয়া এশিয়া কাপের ভেন্যু নিয়ে কোনও সিদ্ধান্তে এখনও পৌঁছাতে পারেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। রবিবারে আইপিএলের ফাইনাল চলাকালে আফগানিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে সভা করার কথা বিসিসিআইর। কিন্তু বাংলাদেশর কোনও প্রতিনিধিই যাননি আহমেদাবাদে। ভারত-পাকিস্তানের বৈরি সম্পর্কের কারণেই মূলত ভেন্যু চূড়ান্ত করতে পারছে না এসিসি। বিকল্প ভেন্যু হিসেবে আলোচনায় আরব আমিরাত। অন্যদিকে পাকিস্তান হাইব্রিড মডেলে খেলতে আগ্রহ প্রকাশ করেছে। এই মুহূর্তে কোথাও খেলতে আপত্তি নেই বাংলাদেশের। তবে আরব আমিরাতে খেলতে কিছুটা অস্বস্তি আছে তাদের। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস এমনটাই বলেছেন।

কারণ ওই সময় আরব আমিরাতে প্রচণ্ড গরম থাকবে। সোমবার মিরপুরে জালাল ইউনুস জানিয়েছেন, ‘এখন যদি এসিসি সিদ্ধান্ত নেয় যে দুবাইতেই হবে এশিয়া কাপ। সব সদস্য যদি মেনে নেয়, তখন আমাদেরও খেলতে হবে সেখানে। (অস্বস্তি) কিছুটা তো থাকবে নিশ্চয়ই। এত গরমের মধ্যে ওয়ানডে ম্যাচ খেলা অনেক কঠিন। গতবার আমরা টি-টোয়েন্টিতে দেখেছি রাত ৯টার আগে আমরা অনুশীলন করতে পারতাম না প্রচন্ড গরমের জন্য। অস্বস্তি তো থাকবেই। বিশেষ করে যখন আমরা বিশ্বকাপের দিকে ফোকাসড। সেটার জন্য প্রস্তুতি, সতর্কতা নিয়ে আমরা চিন্তা করছি, সেজন্যই আমরা দুবাইতে খেলতে চাচ্ছিলাম না।’

সবকিছু মিলিয়ে এই মুহূর্তে এসিসির সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি, জালাল ইউনুস বলেন, ‘এশিয়া কাপের ভেন্যু নিয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত হয়নি। আমরা আনুষ্ঠানিকভাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছ থেকে জানবো। কোথায়, কখন ম্যাচ হবে সেটা জানার জন্য আমরা অপেক্ষা করছি।’

তবে এসিসি কোনও সিদ্ধান্ত নিলে সেটা মেনে নেবে বাংলাদেশ। তেমনটাই জানিয়েছেন জালাল ইউনুস, ‘আমরা এশিয়া কাপ খেলতে আগ্রহী। কোন মডেলে হতে যাচ্ছে, হাইব্রিড অথবা অন্যকিছু। অন্য সদস্যদের সঙ্গে বসে তারা এই সিদ্ধান্ত নিবে। যে মডেলেই হোক, যে সিদ্ধান্ত আসুক, আমরা খেলতে আগ্রহী।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম