নিয়তি এটা ধোনির জন্য লিখে রেখেছিল: পান্ডিয়া

স্পোর্টস ডেস্ক
৩০ মে ২০২৩, ১০:৪১আপডেট : ৩০ মে ২০২৩, ১১:০৩

৪ উইকেটে ২১৪ রানের বড় পুঁজি নিয়েও আইপিএল শিরোপা ধরে রাখতে পারেনি গুজরাট টাইটান্স। উল্টো মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে ৫ উইকেটে হারের স্বাদ পেতে হয়েছে। শিরোপা হাতছাড়া হওয়ায় পরাজিত অধিনায়ক হিসেবে পান্ডিয়ার হতাশা প্রকাশ করার কথা। কিন্তু সাবেক ভারতীয় অধিনায়কের শিরোপা জয়ে তিনি বলেছেন, ‘যদি হারতেই হয়, ধোনির কাছে হারাই ভালো।’ 

রিজার্ভ ডেতে গড়ানো ফাইনালেও হানা দেয় বৃষ্টি। চেন্নাইকে ব্যাট করতে হয় কার্টেল ওভারে। তার পর তো সমাপ্তিটা হয়ে দাঁড়ায় রোমাঞ্চকর। শেষ দুই বলে ১০ রান প্রয়োজন ছিল। সেখানে একটি ছয় আর চার মেরে অবিশ্বাস্য জয় এনে দিয়েছেন রবীন্দ্র জাদেজা। দলের পরাজয়ের পরও সেটা হাসিমুখে মেনে নিয়েছেন হার্দিক পান্ডিয়া। কারণ প্রতিপক্ষ যে তারই পথপ্রদর্শক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক। যার জন্য আনন্দ-ই হচ্ছে তার, ‘হারলেও ধোনির জন্য অনেক ভালো লাগছে। নিয়তি এটা ধোনির জন্য লিখে রেখেছিল। গতবার আমি বলেছিলাম সাধারণত ভালো মানুষের সঙ্গে ভালো কিছুই ঘটে। আমার দেখা সবচেয়ে অসাধারণ মানুষ ধোনি। সৃষ্টিকর্তা আমার প্রতিও সদয় থাকে। কিন্তু আজ (গতকাল) ধোনির প্রতি একটু বেশিই সদয় ছিল।’

শুরুতে টাইটান্স ৪ উইকেটে ২০ ওভারে ২১৪ রান সংগ্রহ করেছিল। কিন্তু বৃষ্টির হানায় পরে ১৫ ওভারে চেন্নাইয়ের লক্ষ্যটা নেমে আসে ১৭১ রানে। হার্দিকের কাছে প্রশ্ন করা হয়েছিল বৃষ্টি তাদের জয়ের সম্ভাবনায় প্রভাব ফেলেছে কিনা। জবাবে গুজরাট অধিনায়ক বলেছেন, ‘আমি আসলে অজুহাত দেওয়ার মতো মানুষ নই। চেন্নাই আমাদের চেয়ে আজ ভালো ক্রিকেট খেলেছে। ওরা যেভাবে ব্যাট করছে সেটা ছিল আশ্চর্যজনক। সাই সুদর্শনের কথাও বলতে হয়। এই পর্যায়ে তরুণ হিসেবে অসাধারণ ইনিংস উপহার দিয়েছে। তার জন্য শুভকামনা রইলো।’

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম