ওয়ানডেতে ফেরার প্রস্তুতি শুরু সাকিবের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০২৩, ১৬:০৫আপডেট : ০৮ জুন ২০২৩, ১৬:৩১

আঙুলের চোটে আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্টে সাকিব আল হাসানের খেলা হচ্ছে না। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলবেন বলে আশা করা হচ্ছে। সীমিত ওভারের ম্যাচে ফিরতে সাকিব প্রস্তুতিও শুরু করেছেন। মঙ্গলবার দেশে ফিরে বৃহস্পতিবার থেকে অনুশীলন শুরু করে দিয়েছেন তিনি।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আঙুলে চোট পাওয়ার পর ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যান সাকিব। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সাকিবের পুনর্বাসন প্রক্রিয়া। এদিন সকাল ৯টায় শুরু হয় দলের অনুশীলন। সাকিব মাঠে আসেন সাড়ে ৯টার দিকে। শুরুতে চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে আলাপ করে ট্রেইনারকে নিয়ে রানিংয়ে সময় পার করেছেন প্রায় ৪৫ মিনিট। সব মিলিয়ে সাকিবকে ওয়ানডে সিরিজে পাওয়ার আশা করছেন, বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী।

সাকিবের আঙুলের এক্সরে দেখার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই প্রধান চিকিৎসক বলেছেন, ‘আমি এক্স রে দেখেছি। দেখে মনে হয়েছে ঠিক আছে। আমরা আশাবাদী ওয়ানডে সিরিজ থেকে সে খেলতে পারবে।’

খেলায় ফেরার আগে সাকিবকে নিজের ফিটনেস নিয়ে কাজ করতে হবে। এ ব্যাপারে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষের কথা, ‘আগে তো ফিটনেস ঠিক করতে হবে। সেটাই তো মূল চ্যালেঞ্জ। আর ফ্র্যাকচার নিয়ে খুব একটা সমস্যা হবে না। এটা তো সাধারণ ফ্র্যাকচার ছিল। দুই-একদিনের মধ্যে রিহ্যাব (পুনর্বাসন প্রক্রিয়া) শুরু করে দেবো।’

আফগানিস্তানের বিপক্ষে আগামী ১৪ জুনের টেস্টে সাকিবের খেলা হচ্ছে না। তার বদলে টেস্টে নেতৃত্ব দেবেন লিটন দাস। 

ঈদের ছুটি শেষে আগামী ৫ জুলাই শুরু হবে তিন ম্যাচের ওয়ানডের সিরিজ। বাকি দুই ম্যাচ ৮ ও ১১ জুলাই। ১৪ ও ১৬ জুলাই দুটি টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে সিরিজের আনুষ্ঠানিকতা।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম