পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে সামি-শারজিল

স্পোর্টস ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৪৮আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:১৮

পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে সামি-শারজিল আসন্ন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ইনজুরির কারণে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন বাবর আজম ও রুম্মান রায়েস। এদের পরিবর্তে ডাক পেয়েছেন ব্যাটসম্যান শারজিল খান ও পেসার মোহাম্মদ সামি।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অনুশীলনের সময় বাঁ হাতে চোট পান বাবর। চোট কাটিয়ে উঠতে ৩ থেকে ৪ সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তাকে। আর হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ছিটকে পড়েছেন রুম্মান রায়েস।
পিএসএলে ভালো পারফরম্যান্স বিবেচনা করেই শারজিল ও সামিকে দলে নিয়েছেন পাকিস্তান দলের নির্বাচকরা। পিএসএলে পেশোয়ার জালমির বিপক্ষে লিগের প্রথম সেঞ্চুরি করেন শারজিল। ইসলামাবাদ ইউনাইটেডকে ফাইনালে নিয়ে যেতে ৬২ বলে ১১৭ রানের অসাধারণ এক ইনিংস খেলেন তিনি।

অন্যদিকে ইসলামাবাদের হয়ে বল হাতে পিএসএলে দুর্দান্ত খেলে নির্বাচকদের নজর কেড়েছেন সামি। ছয় ম্যাচে ১১টি উইকেট নেন তিনি। মূলত গত বছর জিম্বাবুয়ে সফর দিয়েই তিন বছর পর জাতীয় দলের হয়ে খেলার ‍সুযোগ পান তিনি।

/এফআইআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান