খাজার সেঞ্চুরিতে ইংল্যান্ডের কপালে দুশ্চিন্তার ভাঁজ

স্পোর্টস ডেস্ক
১৮ জুন ২০২৩, ০০:০৬আপডেট : ১৮ জুন ২০২৩, ০০:০৬

প্রথম দিনের শেষ বিকালে অপ্রত্যাশিতভাবে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। ৮ উইকেটে তাদের রান ছিল ৩৯৩ রান। ইনিংস ঘোষণার সিদ্ধান্ত কি সঠিক ছিল, দ্বিতীয় দিনের খেলা শেষে তাদের এই আক্ষেপ হওয়া অস্বাভাবিক নয়। উসমান খাজার সেঞ্চুরিতে যে দারুণ জবাব দিচ্ছে অস্ট্রেলিয়া। অ্যাশেজ সিরিজের এজবাস্টন টেস্টে কিছুটা হলেও এগিয়ে অজিরা, তৃতীয় দিন দ্রুত উইকেট নিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ইংল্যান্ডের।

৫ উইকেটে ৩১১ রানে শনিবারের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া। ৮২ রানে পিছিয়ে তারা। খাজা ও অ্যালেক্স ক্যারির জুটি একশ ছুঁই ছুঁই। ২৭৯ বলে ১৪ চার ও ২ ছয়ে ১২৬ রান করে বুক চিতিয়ে লড়ছেন খাজা। ক্যারি দেখা পেয়েছেন হাফ সেঞ্চুরির। ৮০ বলে ৫২ রানে অপরাজিত তিনি।

দিনের শুরুটা দারুণ হয়েছিল ইংল্যান্ডের। ক্যারিয়ারে ১৫তম বার ডেভিড ওয়ার্নারকে (৯) প্যাভিলিয়নে পাঠান স্টুয়ার্ট ব্রড। ইংলিশ পেসারের কাছে বোল্ড হন অজি ওপেনার। পরের বলে মার্নাস লাবুশেনেকেও খালি হাতে ফেরান ব্রড। স্টিভ স্মিথ প্রতিরোধ গড়ে তাকে হ্যাটট্রিক করতে দেননি।

অবশ্য বেশিক্ষণ থাকতে পারেননি স্মিথ। অধিনায়ক বেন স্টোকসের কাছে এলবিডব্লিউ হন মাত্র ১৬ রান করে। মুহুর্মুহু শর্ট বলের বিরুদ্ধে দাঁড়িয়ে হাফ সেঞ্চুরি করেন ট্র্যাভিস হেড। তাকে থামতে হয় মঈন আলীর বলে। ৬৩ বলে ৫০ রান করে বাজে শটে জ্যাক ক্রলিকে ক্যাচ দেন।

ক্যামেরন গ্রিন দেখেশুনে খেলছিলেন। তার স্টাম্প উড়িয়ে দেন মঈন। ৩৮ রানে অস্ট্রেলিয়ান ব্যাটার প্যাভিলিয়নে যাওয়ার পর খাজা ও ক্যারি প্রতিরোধ গড়েন। চা বিরতির পর ১৯৯ বলে ১২ চার ও ২ ছয়ে ইংল্যান্ডে প্রথম টেস্ট সেঞ্চুরি পান খাজা। ৬৯ বলে ফিফটি করেন ক্যারি। তাদের ৯১ রানের অবিচ্ছিন্ন জুটিতে ইংল্যান্ডের কপালে ভাঁজ ফেলে অস্ট্রেলিয়া।  

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান