আফগানিস্তানের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ সহজ হবে না: তাসকিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২৩, ১৯:৩৭আপডেট : ২০ জুন ২০২৩, ১৯:৪১

একমাত্র টেস্টে বাংলাদেশের কাছে পাত্তা পায়নি আফগানিস্তান। বরং রেকর্ড ব্যবধানে জয়ের বিরল নজির গড়েছে। ঈদের পর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। চট্টগ্রামে ওয়ানডে খেলে সিলেটে বাংলাদেশ দল দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে। আফগানিস্তানের বিপক্ষে সীমিত ওভারের এই সিরিজ সহজ হবে না বলে মনে করেন পেসার তাসকিন আহমেদ।

ঈদের পর ৫ জুলাই থেকে শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে লড়াই। একটি বিজ্ঞাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে তাসকিন সিরিজ প্রসঙ্গে বলেছেন, ‘চ্যালেঞ্জিং হবে (আগামী সিরিজ)। সহজ হবে না। আর টেস্টের আগে থেকেই আল্লাহর রহমতে সবাই প্রস্তুতি নিচ্ছিল। পরশুদিন (২১ জুন) থেকে অনুশীলন শুরু হচ্ছে আবার। সবমিলিয়ে সবার প্রস্তুতি ভালো থাকবে। আমরাও ভালো কিছুর ব্যাপারে আশাবাদী। তবে নিশ্চিত সিরিজটি সহজ হবে না।’

টেস্টে আধিপত্য দেখিয়ে রেকর্ড ৫৪৬ রানে জিতেছে বাংলাদেশ। তবে একমাত্র টেস্টের ফলকে এখন অতীত মনে করছেন তাসকিন। কারণ, ‘শেষ ম্যাচটা আসলে অতীত হয়ে গেছে। পরের ম্যাচটা আবার শুরু হবে প্রথম বল থেকে। সাধারণত চট্টগ্রামে বেশ স্পোর্টিং ও ব্যাটিং বান্ধব উইকেট হয়ে থাকে। আল্লাহর রহমতে পেসাররা উন্নতি করছে। তবু নতুন করে শুরু করতে হবে ওই ম্যাচটার জন্য।’

তবে বিশ্বকাপ ও এশিয়া কাপ নিয়ে আশাবাদী তাসকিন, ‘সেরাটা দিয়ে ফলাফল বের করে আনতে হবে। আমরা সবাই আশাবাদী। সামনে বিশ্বকাপ এবং এশিয়া কাপ আছে। এভাবে উন্নতির ধারাবাহিকতা থাকলে সবকিছু পর্যায়ক্রমে হবে। ভালো কিছু হবে ইনশাল্লাহ।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী