‘বিধ্বস্ত’ স্টোকস

স্পোর্টস ডেস্ক
২১ জুন ২০২৩, ১২:০৮আপডেট : ২১ জুন ২০২৩, ১২:০৮

পেন্ডুলামের মতো দুলছিল এজবাস্টন টেস্টের ফল। অস্ট্রেলিয়াকে ২৮১ রানের লক্ষ্য দিয়ে ২২৭ রানের মধ্যে আট উইকেট তুলে নিয়ে শক্ত অবস্থানে ছিল ইংল্যান্ড। কারণ ২২ গজে ছিলেন না কোনও প্রতিষ্ঠিত ব্যাটার। দুই বোলার প্যাট কামিন্স ও নাথান লায়ন ব্যাট হাতে ওলি রবিনসন ও স্টুয়ার্ট ব্রডের গোলা সামলান। তাদের বুদ্ধিদ্বীপ্ত ব্যাটিংয়ে ২ উইকেটের অবিশ্বাস্য জয় পায় অস্ট্রেলিয়া। নবম উইকেটে হার না মানা ৫৫ রানের জুটি গড়েন কামিন্স ও লায়ন। হাতছোঁয়া দূরত্বে আসা জয় এভাবে হাতছাড়া হয়ে যাবে ভাবতে পারেননি ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ম্যাচ শেষে তিনি ‘বিধ্বস্ত’ বোধ করেছেন।

গত বছর ব্রেন্ডন ম্যাককালাম কোচ হওয়ার পর তার সঙ্গে যোগ দেন স্টোকস। তাদের দল ১৪ টেস্ট খেলে এনিয়ে কেবল তৃতীয় হারের তিক্ত স্বাদ পেলো। আগ্রাসী মানসিকতায় খেলে ‘বাজবল’ প্রতিষ্ঠা করা ইংলিশরা এই পরাজয়ে ভেঙে পড়ছে না।

একই মানসিকতা নিয়ে অ্যাশেজ সিরিজের বাকি ম্যাচগুলো খেলতে চায় ইংল্যান্ড। স্টোকস বলেছেন, ‘আমি বিধ্বস্ত যে আমরা খেলায় হেরে গেলাম। কিন্তু খুব বেশি হতাশ হওয়া কঠিন কারণ এটা সিরিজ দারুণভাবে শুরু করলো। এটা একদমই মানসিক ধাক্কা না।’

দলের খেলার ধরনে সন্তুষ্টি স্টোকসের মনে, ‘আমরা হেরে গিয়েছি কিন্তু আপনারা আমাদের খেলার ধরন দেখেন, গত কয়েকটি অ্যাশেজ সিরিজের তুলনা করুন, এটা প্রমাণ করে যে আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে কী করতে পারি।’

বাকি চার ম্যাচের দিকে মনোযোগ ইংল্যান্ড অধিনায়কের, ‘হার কষ্ট দেয়। কিন্তু প্রথম বল থেকে আমরা যেভাবে খেলেছি সেটা প্রমাণ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা দাঁড়াতে পারি। আমাদের হাতে চারটি ম্যাচ বাকি এবং সেদিকেই আমরা মনোযোগ দিচ্ছি।’

২০১৫ সালের পর থেকে অ্যাশেজ সিরিজ জেতেনি ইংল্যান্ড। ২০১৯ সালে ঘরের মাঠে ড্র করেছিল। আগেপরে অস্ট্রেলিয়া থেকে হেরে দেশে ফেরে।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম