রোমাঞ্চকর টাইয়ের পর সুপার ওভারে ডাচদের উইন্ডিজ বধ

স্পোর্টস ডেস্ক
২৬ জুন ২০২৩, ২১:৩০আপডেট : ২৭ জুন ২০২৩, ১৬:২০

আগের ম্যাচে জিম্বাবুয়েকে ২৬৮ রানে থামিয়েও অকল্পনীয় পরাজয় বরণ করতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। সোমবার ৩৭৪ রানের বিশাল সংগ্রহ করেও জয়ে ফিরতে পারলো না তারা। নেদারল্যান্ডস রোমাঞ্চ ছড়িয়ে চমকে দিয়েছে ক্যারিবিয়ানদের। 

তবে নির্ধারিত ৫০ ওভারে ম্যাচের নিষ্পত্তি হয়নি। রোমাঞ্চ ছড়িয়ে নেদারল্যান্ডসকে রুখে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ টাই হলে সুপার ওভারে ঝড় তোলে ডাচরা। লোগান ফন বিক প্রতি বলেই জেসন হোল্ডারকে চার কিংবা ছয় মেরেছেন। তিনটি করে চার ও ছয় হাঁকান ডাচ ব্যাটার। ৩০ রান তোলে নেদারল্যান্ডস। অন্য প্রান্তে থাকা স্কট এডওয়ার্ডসকে একটি বলও খেলতে দেননি ফন বিক। তিনিই বল হাতে নেন, জনসন চার্লস প্রথম বলে ছক্কা মারলেও আর উড়াতে পারেননি। পরের দুটি বলে সিঙ্গেল। তারপর চতুর্থ ও পঞ্চম বলে বরাদ্দ থাকা দুটি উইকেট হারায় উইন্ডিজ। ২ উইকেটে ৮ রান তোলে তারা।

লক্ষ্যে নেমে অধিনায়ক এডওয়ার্ডস ও তেজা নিদামানুরুর ১৪৩ রানের জুটিতে ৪৪ ওভার শেষে শক্ত অবস্থানে ছিল নেদারল্যান্ডস। কিন্তু ১২ বলের মধ্যে  তিন ব্যাটার প্যাভিলিয়নে ফিরলে বিপদে পড়ে ডাচরা। ৭৬ বলে ১১ চার ও ৩ ছয়ে ১১১ রান করেন তেজা। এডওয়ার্ডস থামেন ৪৭ বলে ৬৭ রান করে। 

তারপরও জয়ের আশায় এগোতে থাকে নেদারল্যান্ডস। শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ৩০ রান। ফন বিক প্রথম তিন বলে দুই চার ও এক ছয় মেরে ম্যাচ ঘুরিয়ে দেন, শেষ বলে আরিয়ান দত্ত চার মারলে ২১ রান জমা হয়। 

শেষ ওভারে দরকার ৯ রান। প্রথম বলে ফন বিক আলজারি জোসেফকে চার মারেন। দ্বিতীয় বলে সিঙ্গেল। তৃতীয় বলে আরিয়ান আউট। চতুর্থ ডেলিভারিতে বাই থেকে এক রান নেন ফ্লয়েড। শেষ দুই বলে দরকার ৩ রান, পঞ্চম বলে বিক দুটি রান আদায় করে স্কোর সমতায় রাখেন। শেষ বলে ফন বিককে ডানদিকে ঝাঁপিয়ে ক্যাচ নিয়ে ফেরান হোল্ডার। ১৪ বলে ২৮ রানে থামেন ফন বিক। তৃতীয় আম্পায়ার টিভি রিপ্লে দেখে আউটের সিদ্ধান্ত জানান। তাতে ম্যাচ টাই হয়। ৯ উইকেটে ৩৭৪ রান করে ডাচরা।

এর আগে জনসন চার্লস ও ব্র্যান্ডন কিংয়ের ১০১ রানের জুটিতে দারুণ শুরু করে ক্যারিবিয়ানরা। চার্লস ৫৪ রান করেন। কিং খেলেন ৭৬ রানের ইনিংস।

মিডল অর্ডারে নিকোলাস পুরান ৬৫ বলে ১০৪ রানের অপরাজিত ইনিংসে দলকে শক্ত অবস্থানে নেন। শাই হোপের (৪৭) সঙ্গে তার ১০৮ রানের জুটি ছিল।

শেষ দিকে কিমো পলের (৪৬) সঙ্গে ৭৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন পুরান। তার ইনিংসে ছিল ৯ চার ও ৬ ছয়। ৬ উইকেট হারিয়ে ৩৭৪ রান করেছিল ক্যারিবিয়ানরা।    

দু্ই দল আগেই সুপার সিক্স নিশ্চিত করেছে। যেখান থেকে শীর্ষ দুটি দল খেলবে আগামী বিশ্বকাপে। তবে টানা দুই হারে উইন্ডিজ বড় ধাক্কা খেয়েছে। সেরা ছয়ের তিন ম্যাচের সবগুলো জিতলেও তাদের প্রার্থনা থাকবে একাধিক দল যেন ৮ পয়েন্ট না পায়।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম