টেস্ট র‌্যাঙ্কিংয়ে স্মিথ ও কামিন্সের উত্থান

স্পোর্টস ডেস্ক
০৫ জুলাই ২০২৩, ১৫:৫৮আপডেট : ০৫ জুলাই ২০২৩, ১৫:৫৮

টেস্ট ব্যাটারদের মধ্যে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ চার ধাপ এগিয়ে দুই নম্বরে অবস্থান নিলেন। অন্যদিকে জো রুট সমান ধাপ নিচে নেমে র‌্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে। তাতে করে মার্চ থেকে টেস্ট ক্রিকেট না খেলেও শীর্ষে উঠে গেলেন নিউ জিল্যান্ডের কেন উইলিয়ামসন। তার পরেই অস্ট্রেলিয়ার তিন জন- স্মিথ, মার্নাস লাবুশেন ও ট্র্যাভিস হেড।

লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় অ্যাশেজ টেস্টে অস্ট্রেলিয়ার ৪৩ রানের জয়ে ১১০ ও ৩৪ রানের ম্যাচসেরা পারফর‌ম্যান্স করেন স্মিথ। অস্ট্রেলিয়া সিরিজে ২-০ তে এগিয়ে।

৮৮২ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অজি ব্যাটার। উইলিয়ামসনের চেয়ে মাত্র এক পয়েন্ট পেছনে। লাবুশেন (৮৭৩) ও হেডের (৮৭২) পয়েন্ট ব্যবধানও একই। সেরা দশে আরেক অস্ট্রেলিয়ান ব্যাটার উসমান খাজা সাত নম্বরে।

বোলারদের মধ্যে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স দুই ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে। তার উপরে কেবল রবিচন্দ্রন অশ্বিন। অ্যাশেজে এখন পর্যন্ত কামিন্স ২৯.৬২ গড়ে আট উইকেট নেন। এজবাস্টনে দ্বিতীয় ইনিংসে ৬৩ রানে ৪ উইকেট এবং লর্ডসে ৬৯ রানের বিনিময়ে নেন ৩ উইকেট।

কামিন্সের কাছে জায়গা হারিয়েছেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। অজিদের বিপক্ষে দুই টেস্টে ৭৭ ওভার করে মাত্র ৩ উইকেট নিয়ে চতুর্থ স্থানে তিনি। র‌্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়া আরেক অস্ট্রেলিয়ান বোলার মিচেল স্টার্ক। লর্ডসে ছয় উইকটে নেন তিনি। দুই ইনিংসে তিন জন করে ব্যাটারকে ফিরিয়ে দুই ধাপ এগিয়ে ১৪ নম্বরে এই পেসার।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান