গণভবন থেকে বেরিয়ে তামিমের অবসর ভাঙার ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০২৩, ১৮:০২আপডেট : ০৭ জুলাই ২০২৩, ২২:৩২

বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। হতভম্ব দেশের ক্রিকেট মহল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) তার সিদ্ধান্তে বিস্মিত। পরে তামিমের সঙ্গে কথা বলতে গণভবনে ডেকে পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৭ জুলাই) প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপের পর অবসর ভেঙে মাঠে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বাঁহাতি ওপেনার।

গণভবনে দুই ঘণ্টা ধরে বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের এই কথা নিজেই জানান তামিম। এসময় সঙ্গে ছিলেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনও।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যস্থতায় আবারও তামিম জাতীয় দলে ফেরার ঘোষণা দিলেন। তবে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে তাকে দেখা যাবে না। মানসিক ও শারীরিকভাবে ফিট হতে দেড় মাসের মতো ক্রিকেটের বাইরে থাকবেন তিনি, এমনটা জানান পাপন।

শুক্রবার (৭ জুলাই) বিকাল ৪টার দিকে গণভবনে যান বিসিবি প্রধান পাপন। তামিমের স্ত্রী ও মাশরাফির সঙ্গে অবসরের ইস্যু নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে, সকালে চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছেন তামিম। এরপর সোয়া ৬টার দিকে গণভবন থেকে বের হয়ে তামিম অবসর থেকে সরে আসার কথা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন।

তামিম বলেন, ‘আজ দুপুরে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে তার বাসায় আমন্ত্রণ জানিয়েছিলেন। উনার সঙ্গে আমি অনেকক্ষণ আলোচনা করেছি। উনি আমাকে খেলায় ফিরে আসতে বলেছেন। তো আমি আমার অবসর এই মুহূর্তে উঠিয়ে নিচ্ছি। আমি সবাইকে না বলতে পারি, কিন্তু দেশের সবচেয়ে বড় ব্যক্তিকে না বলা অসম্ভব। সাথে মাশরাফি ভাই, পাপন ভাই বড় ভূমিকা রেখেছেন। মাশরাফি ভাই অবশ্য আমাকে ডেকে নিয়েছেন, পাপন ভাই সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে দেড়মাসের জন্য ছুটিও দিয়েছেন। আমার যা চিকিৎসা আছে, আমি যেন মানসিকভাবে সুস্থ হতে পারি। আমার যা করার আছে। দেড় মাস পর, ইনশাআল্লাহ আমি খেলবো।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম