রশিদ-মুজিবদের ওয়ার্ন-মুরালির সঙ্গে তুলনা বাংলাদেশের সহকারী কোচের

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ জুলাই ২০২৩, ১৭:৫৯আপডেট : ১০ জুলাই ২০২৩, ১৮:০৩

আফগানিস্তানের বিপেক্ষ সিরিজ শুরুর আগেই তাদের স্পিন আক্রমণ নিয়ে শঙ্কিত থাকে বাংলাদেশের ব্যাটাররা। এমন ভয় নিয়ে কিছু ম্যাচ জিতলেও আফগানিস্তানের স্পিনারদের বিপক্ষে কখনও সাবলীল হতে পারেনি লাল-সবুজ দল। অথচ আফগান স্পিনারদের চেয়ে বড় বড় তারকা স্পিনারদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। তারপরও রশিদ-নবী-মুজিবদের সামনে আসলেই তারা খেই হারাচ্ছেন। 

তৃতীয় ও শেষ ওয়ানডের আগে সোমবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশের সহকারী কোচ নিক পোথাস। আফগান স্পিন জুজুতে পরাস্ত হওয়াকে স্বাভাবিকভাবে দেখছেন তিনি। তার মতে বিশ্বের অন্যতম সেরা স্পিন আক্রমণ আফগানিস্তানের, ‘আমার মতে, প্রশ্নটা এমন না যে, এই স্পিনারদের বোঝার ব্যাপারে আমরা ভুগছি। প্রশ্নটা হলো, পুরো বিশ্ব কতটা ভুগছে। র‌্যাঙ্কিংয়ে তাদের অবস্থানেই বোঝা যায় বিশ্বের সবাই তাদের বলে অস্বস্তিতে পড়েছে।’

চট্টগ্রামে প্রথম ম্যাচে আফগান স্পিনত্রয়ী রশিদ, মুজিব ও নবী মিলে ২৪ ওভারে বাংলাদেশের ৫ উইকেট শিকার করেছেন। দ্বিতীয় ওয়ানডেতেও ২৫ ওভারে তিন স্পিনার মিলে নিয়েছেন ৬ উইকেট। আফগান স্পিনারদের নিয়ে তাই প্রশংসা ঝরলো পোথাসের কণ্ঠে, ‘আফগান স্পিন আক্রমণ পৃথিবীর সেরা। এটা একটা ফ্যাক্ট। ওরা বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সাদা বলের ক্রিকেট খেলে। ব্যাপারটা এমন, যেকোনও অধিনায়কের জন্য এমন একটা স্পিন আক্রমণ পাওয়া স্বপ্নের মতো। তিনি যাকে বল দিচ্ছেন, সেই বোলারই তার মনমতো কাজ করে দিচ্ছেন। এটা অসাধারণ।’

এরপরই আফগান স্পিনারদের শেন ওয়ার্ন, মুত্তিয়া মুরালিধরনের সঙ্গে তুলনা করে পোথাস বলেছেন, ‘সবাই কি ওয়ার্নকে পড়তে পারতো? সবাই কি মুরালিধরনকে পড়তে পারতো? না। এ কারণেই তারা বিশ্বের সেরা। এ কারণেই বিশ্বের সব টুর্নামেন্টে রহস্য স্পিনারদের পেছনে এত বেশি টাকা খরচ করে। বিষয়টা এমন নয়, আমরা পারছি না। পুরো বিশ্বই পারছে না। প্রশ্নটা হচ্ছে, আমরা এর বিপক্ষে কীভাবে খেলবো এবং আরও ভালো করবো।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান