মেয়েদের সিরিজে দর্শক খরা, বাংলাদেশের আফসোস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০২৩, ১৮:৩২আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১৮:৩২

বাংলাদেশ ও ভারতের নারী দলের মধ্যে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সীমিত ওভারের সিরিজ চলছে। কিন্তু পুরো সিরিজেই দর্শক খরা চলছে। অথচ বিনা টিকিটেই খেলা দেখার সুযোগ ছিল। তারপরও নারী দলকে উৎসাহ দিতে মাঠে আসেনি দর্শকরা। অথচ তারা তামিম-সাকিবদের খেলা দেখতে টিকিটের জন্য হন্যে হয়ে ঘুরছেন। ১১ বছর পর মিরপুরে খেলতে নামা ক্রিকেটারদের তাই আফসোসের শেষ নেই।

ভারতের বিপক্ষে সাকিবদের খেলা চলছে, একটি টিকিটের জন্য হন্যে হয়ে ঘুরতে দেখা যায় দর্শকদের। কিন্তু মেয়েদের ক্রিকেটে বিনা টিকিটে সেই সুযোগটা নিচ্ছেন না দর্শকরা। সাধারণ গ্যালারি ও গ্র্যান্ড স্ট্যান্ড মিলিয়ে হাজার খানেক দর্শক খেলা দেখতে এসেছেন। অথচ টি-টোয়েন্টি সিরিজ জয়ের সম্ভাবনা তৈরি করেও ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। শুধু তাই নয়, প্রথমবারের মতো ভারতকে ওয়ানডেতে হারিয়ে সিরিজ জয়ের সম্ভাবনা তৈরি করেছে লাল-সবুজ জার্সিধারীরা। বুধবার মিরপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। 

দর্শক খরা নিয়ে সিনিয়র ক্রিকেটার লতা মণ্ডল বলেছেন, ‘আফসোস বলতে অবশ্যই একটু আছে। একটু আফসোস থাকেই, ছেলেদের ক্রিকেটে যেমন এত হাইলাইটস হয়, মাঠে তো দর্শক থাকে। এখানে দর্শক থাকে কম। আমার মনে হয় এটা খুব বেশি দিন নাই, দর্শক হবে না। আমার মনে হয়, দর্শক হবে খুব শিগগিরই।’

লতা অবশ্য আশা করছেন যেভাবে তারা পারফরম্যান্স করছেন, তাতে করে দর্শক খরা কেটে যাবে। ছেলেদের মতো তাদের খেলাতেও গ্যালারি ভর্তি হয়ে উঠবে, ‘আমরা খুব ভালো খেলছি। আমাদের হোম গ্রাউন্ডে আমরা ভালো খেলছি। আমি যতটুকু জানি ইউটিউবে খেলা দেখাচ্ছে। তো মোটামুটি অনেকে জানে। আগে অনেক জায়গায় যখন যেতাম, ওরা জানতোই না মেয়েরা ক্রিকেট খেলে। আপনাদের বেশি ভূমিকা, আপনারা যদি বেশি হাইলাইট করেন, তাহলে আমাদের জন্য ভালো, দর্শক আরও বেশি হবে।’

দ্বিতীয় ম্যাচটি জিতেই সিরিজ জয়ের উৎসব করতে চায় বাংলাদেশ। লতা বলেছেন, ‘সিরিজ আসলে কে না জিততে চায়। আমরা আমাদের ভালো ক্রিকেট খেলবো, আমাদের প্রক্রিয়ায় যাবো। চরম ভালো খেললে ফল আমাদের পক্ষে আসবে। আমরা চেষ্টা করবো, আমাদের সেরা ক্রিকেট খেলতে।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম