সাকিব গেলেন কানাডায়, জিম্বাবুয়েতে মুশফিক-তাসকিন

স্পোর্টস ডেস্ক
১৯ জুলাই ২০২৩, ১০:৫৮আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১১:০৪

আন্তর্জাতিক ম্যাচ নেই। তবে ক্রিকেটারদের অবসর মিলছে না। জুলাইয়ের শেষ দিকে এশিয়া কাপ ও বিশ্বকাপের ক্যাম্প শুরুর আগে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ দেশ ছাড়লেন ফ্র্যাঞ্চাইজি লিগের দায়িত্ব পালন করতে। মঙ্গলবার দিনেই দেশ ছেড়েছিলেন লিটন দাস, তিনি খেলবেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে, তার দল সারে জাগুয়ার্স। সাকিবও একই টুর্নামেন্ট খেলতে গেলেন মধ্যরাতে কানাডায় উড়াল দিলেন। একই সঙ্গে জিম্বাবুয়ের বিমান ধরেন তাসকিন ও মুশফিক, তারা খেলবেন জিম আফ্রো টি-টেন লিগে।

দেশ ছাড়ার আগে তিনজনই বিমানবন্দরে দাঁড়িয়ে ছবি তুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই সেই ছবি শেয়ার করে দোয়া চেয়েছেন মুশফিক ও তাসকিন।

মুশফিক দুই সতীর্থের সঙ্গে ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘জিম আফ্রো টি-টেন খেলতে যাচ্ছি। সবার দোয়া চাই।’ বিমানে উঠে সাকিবের পাশে বসা ছবি দিয়ে তাসকিন লিখেছেন, ‘জিম আফ্রো টি-টেন খেলতে অধীর হয়ে আছি। আমাদের আপনাদের প্রার্থনায় রাখবেন।’

বৃহস্পতিবার (২০ জুলাই) থেকে শুরু হবে কানাডার লিগ। সেখানে মন্ট্রিয়েল টাইগার্স দলে খেলবেন সাকিব। ফাইনাল হবে ৬ আগস্ট। এরপর এলপিএল খেলতে শ্রীলঙ্কায় যাবেন তিনি। নিলামের আগেই তাকে দলে নেয় গল টাইটান্স।

আর জিম-আফ্রো টি-টেন লিগে জোবার্গ বাফেলোসের জার্সিতে খেলবেন মুশফিক, নিলামের আগেই তিনি দল পান। পেসার তাসকিন খেলবেন বুলাওয়েও ব্রেভসের হয়ে। গ্লোবাল টি-টোয়েন্টির দিনেই শুরু হচ্ছে জিম্বাবুয়ের ফ্র্যাঞ্চাইজি লিগটি। উদ্বোধনী দিনেই হারারে হারিকেন্সের মুখোমুখি হবে তাসকিনের দল। আর মুশফিকের দল দ্বিতীয় দিন তাসকিনের দলের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে। ২৯ জুলাই হবে টুর্নামেন্টটির ফাইনাল। সবগুলো ম্যাচই জিম্বাবুয়ের হারারেতে অনুষ্ঠিত হবে।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান