জার্মানিতে যাওয়া হচ্ছে না বাকির!

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ জুলাই ২০২৩, ২২:০৩আপডেট : ২১ জুলাই ২০২৩, ২২:০৩

সব প্রস্তুতি সম্পন্ন। শনিবার সকালে জার্মানির হ্যানোভারে যাওয়ার কথা ছিল দেশসেরা অন্যতম শুটার আব্দুল্লাহ হেল বাকির। কিন্তু শেষ মুহূর্তে এসে ভজঘট লেগে যায়। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত জার্মানির কাস্টমস থেকে নিজের রাইফেল বহন করার অনুমতি না মেলায় যাওয়া হচ্ছে না তার!

ক্যারিয়ারের শেষ দিকে এসে বাকি ৫০ মিটার রাইফেলে নতুন করে দিশা দেখতে চেয়েছিলেন। জার্মানিতে উন্নত প্রশিক্ষণটা ঠিকঠাক নিয়ে নতুন রুপে আবির্ভূত হওয়াটা ছিল লক্ষ্য। 

আগামী সেপ্টেম্বরে চীনের হাংজুতে হবে এশিয়ান গেমস। সেই গেমসে বাকি নতুন ইভেন্ট ৫০ মিটার এয়ার রাইফেলেই অংশ নেবেন। এর প্রস্তুতি হিসেবে জার্মানির যাওয়ার কথা। শুটিং ফেডারেশন ও নিজের যৌথ অর্থায়নে এই প্রশিক্ষণ কার্যক্রম।  

আপাতত জার্মানিতে যেতে না পেরে বাকি হতাশ। বাংলা ট্রিবিউনকে শুক্রবার রাতে এই শুটার বলেছেন, ‘জার্মানি থেকে অস্ত্র বহনের ক্লিয়ারেন্স আসেনি। তাই শেষ মুহূর্তে এসে যাত্রা বাতিল করতে হচ্ছে। আগামী এক সপ্তাহ দেখবো। এর মধ্যে অনুমতি মিললে যাওয়ার সুযোগ থাকবে। তা নাহলে আর যাওয়া হবে না।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি