বিশ্বকাপের আগে অজিদের বিপক্ষে ওয়ানডে খেলবে ভারত

স্পোর্টস ডেস্ক
২৫ জুলাই ২০২৩, ২২:৩৪আপডেট : ২৫ জুলাই ২০২৩, ২২:৩৪

ঘরোয়া মৌসুমের সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিশ্বকাপের আগে সেপ্টেম্বরে অস্ট্রেলিয়াকে তিন ম্যাচের ওয়ানডের জন্য আতিথ্য দেবে রোহিত শর্মারা। আগামী বছরের জানুয়ারিতে ৫ টেস্টের সিরিজ খেলতে ভারত সফরে আসবে ইংল্যান্ডও।

ভারত সফরে ২২, ২৪ ও ২৭ সেপ্টেম্বর তিনটি ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। তার পর ৫ অক্টোবর শুরু হবে বিশ্বকাপ মিশন। বিশ্বকাপের পর পর আবার টি-টোয়েন্টি সিরিজও খেলবে দুই দল। ১৯ নভেম্বর শুরু হবে ৫ ম্যাচের টি-টোয়েন্টি।

ভারত আগামী বছর শুরু করবে আফগানিস্তানকে ৩ ম্যাচের টি-টোয়েন্টির জন্য আতিথ্য দিয়ে। জানুয়ারির ১১, ১৪ ও ১৭ তারিখ হবে তিনটি ম্যাচ। যা ভারতের বিপক্ষে আফগানদের প্রথম সাদা বলের দ্বিপাক্ষিক সিরিজ। তার পর ইংল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজ খেলবে ভারত।

ইংল্যান্ডের সঙ্গে প্রথম টেস্ট ২৫ জানুয়ারি হারদরাবাদে। ২ ফেব্রুয়ারি ভাইজাগে দ্বিতীয় টেস্ট। রাজকোটে ১৫ ফেব্রুয়ারি তৃতীয়, রাঁচিতে ২৩ ফেব্রুয়ারিতে চতুর্থ ও ৭ মার্চ ধর্মশালায় হবে পঞ্চম ও শেষ টেস্ট।

/এফআইআর/  
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম