খরুচে সাকিব, বিবর্ণ ব্যাটিং

স্পোর্টস ডেস্ক
২৬ জুলাই ২০২৩, ০৯:৩২আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০৯:৩২

সাকিব আল হাসান কানাডা গ্লোবাল টি-টোয়েন্টির প্রথম দুই ম্যাচে ব্যাটে-বলে অলরাউন্ড নৈপুণ্য দেখান। মঙ্গলবার ভ্যাঙ্কুভার নাইটসের বিপক্ষে মন্ট্রিল টাইগার্সের অলরাউন্ডার বিবর্ণ দিন কাটালেন। অবশ্য তার দল টানা তৃতীয় জয় পেয়েছে।

প্রথম দুই ম্যাচে চার উইকেট নেওয়া সাকিব এদিন কোনও উইকেট পাননি। বরঞ্চ দলের হয়ে সবচেয়ে বেশি রান দেন ৪ ওভারে। তার ওভার থেকে ৪১ রান আসে। 

ভ্যাঙ্কুভার ফখর জামানের ৫৩ বলে ৭৩ রানে ৪ উইকেটে ১৪৯ রান করে। 

লক্ষ্যে নেমে প্রথম ওভারেই বিপদে পড়ে মন্ট্রিল। চতুর্থ বলে ক্রিজে নামেন সাকিব। ওই ওভারে ক্রিস লিন ও মোহাম্মদ ওয়াসিম বিদায় নেন। সাকিব ৮ বলে ২ চারে ১২ রান করে ট্রাম্পলম্যানের শিকার। দলীয় ২১ রানে ক্যাচ দেন তিনি জুনায়েদ সিদ্দিককে। তৃতীয় উইকেটে দিলপ্রীত সিংয়ের সঙ্গে ১৪ রানের জুটি তার।

৬৭ রানে ৪ উইকেট হারানো মন্ট্রিল ১১ বল বাকি থাকতে জয় পায়। শেরফানে রাদারফোর্ড ৫৩ বলে ৭ চার ও ৬ চারে ৮৪ রানের বিস্ফোরক ইনিংস খেলে অপরাজিত থাকেন। ১৮.১ ওভারে ৪ উইকেটে ১৫৩ রান করে মন্ট্রিল।

টানা তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে সবার উপরে উঠে গেলো মন্ট্রিল।

/এফএইচএম/
সম্পর্কিত
পিএসএলে বিদেশি খেলোয়াড় হিসেবে নিবন্ধিত হচ্ছেন মোহাম্মদ আমির!
বাংলাদেশে আসছে মালয়েশিয়া ক্রিকেট দল, প্রতিপক্ষ কে?
বাংলাদেশ সিরিজেই ইতিহাস গড়তে পারেন জশ হ্যাজলউড
সর্বশেষ খবর
দুই মাসে গুগল ক্রোমের ১ হাজার ত্রুটি সমাধান করলো জেমিনাই
দুই মাসে গুগল ক্রোমের ১ হাজার ত্রুটি সমাধান করলো জেমিনাই
নতুন শুল্ক নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২৫ অঙ্গরাজ্যের মামলা
নতুন শুল্ক নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২৫ অঙ্গরাজ্যের মামলা
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় রাইড শেয়ার চালকসহ দুজন নিহত
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় রাইড শেয়ার চালকসহ দুজন নিহত
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬৮ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬৮ মামলা
সর্বাধিক পঠিত
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’