ওয়ার্কলোডের ভিত্তিতে বিদেশি লিগে অনাপত্তিপত্র পাবেন ক্রিকেটাররা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২৩, ১৭:২৯আপডেট : ২৭ জুলাই ২০২৩, ১৭:২৯

ফ্র্যাঞ্চাইজি লিগের দাপট চলছে পুরো বিশ্বে। পৃথিবীর অনেক দেশেই এখন হচ্ছে টি-টোয়েন্টি টুর্নামেন্ট। শুধু কুড়ি ওভারেই নয়, টি-টেন লিগের বিস্তারও বেড়েছে। সেসব টুর্নামেন্টে বাংলাদেশের ক্রিকেটারদের চাহিদাও বেড়েছে। এই অবস্থায় ওয়ার্কলোডের ভিত্তিতে ক্রিকেটারদের অনাপত্তিপত্র দেওয়ার চিন্তা ভাবনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলছেন সাকিব আল হাসান ও লিটন দাস। এর বাইরে জিম আফ্রো টি-টেনে আছেন তাসকিন আহমেদ ও মুশফিকুর রহিম। এই মাসেই আবার শুরু হচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগ। সেখানেও বাংলাদেশের মোহাম্মদ মিঠুন, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তাওহীদ হৃদয় সুযোগ পেয়েছেন। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা বেড়ে যাওয়ায় ক্রিকেটারদের ওয়ার্কলোড বিবেচনা করতেই হচ্ছে বিসিবিকে। পাশাপাশি আরও কিছু বিষয় বিবেচনায় নিয়ে দেওয়া হচ্ছে অনাপত্তিপত্র।  

সংস্থাটির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘অবশ্যই আমাদের ক্রিকেটের জন্য এটি একটি ইতিবাচক দিক যে, ক্রিকেটাররা বাইরের বিভিন্ন লিগে ডাক পাচ্ছে। সিদ্ধান্ত নেওয়ার আগে বোর্ড যেটা করছে, প্রতিটি ক্রিকেটারের ওয়ার্কলোড এবং তাদের প্রিভিয়াস পার্টিসিপেশন ও ফিউচার পার্টিসিপেশন- সব কিছু বিবেচনায় নিয়ে আমরা অনাপত্তিপত্র দেওয়ার পরিকল্পনা করেছি। সেভাবেই আমাদের ক্রিকেটারদের অনাপত্তিপত্র দেওয়া হচ্ছে।’

আগের পলিসির কথা উল্লেখ করে সুজন বলেছেন, ‘এর আগে আমাদের একটা পলিসি ছিল যে, (বছরে) সর্বোচ্চ দুইটা লিগে আমরা অনুমতি দেবো। কিন্তু এখন যেভাবে ঘরোয়া লিগ হচ্ছে, এর ফলে লিগের সংখ্যায় না গিয়ে ওয়ার্কলোডটকে বিবেচনায় নিচ্ছি। আন্তর্জাতিক এপিয়ারেন্স, ডোমেস্টিক লিগ খেলার জন্য যে ওয়ার্কলোড দরকার সেসব বিবেচনা করে এবং ফিউচার যে টুর্নামেন্টগুলো আছে, সেগুলোতে অংশগ্রহণও আরেকটি বিবেচনার বিষয়। সবগুলো বিবেচনা করেই আমরা ক্লিয়ারেন্স দিচ্ছি।’

ফলে ওয়ার্কলোড বিবেচনা করেই তাসকিন আহমেদ লঙ্কান প্রিমিয়ার লিগে খেলার সুযোগটি হারাতে পারেন। এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘লঙ্কান প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত তাসকিনের বিষয়টা বিবেচনায় আছে। তার যে রিসেন্ট পার্টিসিপেশন ছিল, ওয়ার্কলোড বিবেচনা করে হয়তো এই লঙ্কান প্রিমিয়ার লিগে বিষয়টাকে ভিন্নভাবে চিন্তা করছি। অন্যান্য প্লেয়ার যাদের প্রায় সবাইকেই আমরা ক্লিয়ারেন্স দিচ্ছি।’

তাসকিন না খেললে তাকে ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা এমন প্রশ্নে সুজন বলেছেন, ‘আগে আমরা অনাপত্তিপত্রের বিষয়টি ঠিক করি। তারপর এই ধরনের ক্ষতিপূরণ যেহেতু অতীতে দেওয়া হয়েছে, এটি আলোচনার বিষয় হতে পারে। তবে এই মুহূর্তে এটার ব্যাপারে বলতে পারবো না। এটা অবশ্যই বোর্ডের পলিসির ব্যাপার। বোর্ড সিদ্ধান্ত নেবে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম