ওয়ার্নার-খাজার ফিফটিতে চাপে ইংল্যান্ড 

স্পোর্টস ডেস্ক
৩০ জুলাই ২০২৩, ২২:৪৩ আপডেট : ৩০ জুলাই ২০২৩, ২২:৪৯

৩৮৪ রানের লক্ষ্য। দ্য ওভালে কঠিন মিশনে নামে অস্ট্রেলিয়া। হাতে পুরো দুই দিন। ইংল্যান্ডের জিততে চাই ১০ উইকেট। কোমর বেঁধে নামলেন তাদের বোলাররা। কিন্তু সাফল্য পেলেন না ব্রড, অ্যান্ডারসনরা। কারণ ওপেনিং জুটিতেই একশ ছাড়িয়ে শক্ত অবস্থান নিয়েছে অজিরা, তাদের দরকার আরও ২৪৯ রান। জযের আত্মবিশ্বাস নিয়েই পঞ্চম দিনের খেলা শুরু করবে সফরকারীরা।

রবিবার চতুর্থ দিন বুক চিতিয়ে লড়াই করেছেন ডেভিড ওয়ার্নার ও উসমান খাজা। গত কয়েক ম্যাচে হতাশ করা দুই ওপেনার জ্বলে উঠলেন, যখন তাদের ব্যাটে ভালো শুরু বড্ড বেশি প্রয়োজন।

অ্যাশেজে বাজে সময় কাটানো ওয়ার্নারের ব্যাট হাসলো আসল সময়ে। এই সিরিজে লর্ডসে নিজের সর্বোচ্চ ৬৬ রান করা অজি ওপেনার ওই ইনিংস ছাড়িয়ে যাওয়ার পথে। ৯৯ বলে ৯ চারে ৫৮ রানে অপরাজিত তিনি।

চাপে পড়েছে ইংল্যান্ড প্রথম ম্যাচে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি করা খাজা ওভালের শেষ টেস্টের প্রথম ইনিংসে তিন রানের জন্য ফিফটি করতে পারেননি। এবার তিনি সাবলীল ব্যাটিংয়ে তা পেয়ে গেছেন। খাজা অপরাজিত ৬৯ রানে। দিন শেষ হওয়ার আগে দুই ওপেনার মিলে ১৩৫ রান তুলেছেন।

প্রথম সেশন পুরোটা হলেও লাঞ্চের পর বৃষ্টি বাধায় খেলা হয় মাত্র ১৪ ওভারের। চা বিরতির পর তো আর খেলাই হয়নি। প্রতিকূল আবহাওয়া বাগড়া না দিলে অস্ট্রেলিয়ার অবস্থান আরও বেশি শক্ত থাকতো।

এর আগে ৩৮৯ রানে দিন শুরু করে ইংল্যান্ড। শেষ জুটিতে ব্রড ও অ্যান্ডারসন এদিন আর ১৩ বল টিকতে পেরেছেন। বিশাল এক ছক্কা মারেন ব্রড, আর কোনও রান যোগ হয়নি। ক্যারিয়ারের শেষ ইনিংস রাজকীয়ভাবেই শেষ করলেন তিনি। 

অ্যান্ডারসনকে (৮) টড মার্ফি এলবিডাব্লিউ করেন। চার উইকেট নিয়ে মিচেল স্টার্কের সঙ্গে যৌথ সর্বোচ্চ উইকেট শিকারি হন তিনি। ৩৯৫ রানে অলআউট হয় ইংল্যান্ড।

/এফএইচএম/
সম্পর্কিত
গেইলকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে প্রিটোরিয়াসের বিশ্বরেকর্ড
১০২ রানেই অলআউট বাংলাদেশ, পেলো না ব্রোঞ্জও
আরব আমিরাতে বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন নতুন কোচ
সর্বশেষ খবর
বাংলাদেশে আমরা এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাদেশে আমরা এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
কলকাতায় আজ প্রথমবার মুখোমুখি ভারত-ব্রাজিল, ম্যাচ দেখবেন কোথায়?
কলকাতায় আজ প্রথমবার মুখোমুখি ভারত-ব্রাজিল, ম্যাচ দেখবেন কোথায়?
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
গেইলকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে প্রিটোরিয়াসের বিশ্বরেকর্ড
গেইলকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে প্রিটোরিয়াসের বিশ্বরেকর্ড
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ