পাকিস্তানের প্রধান নির্বাচক হচ্ছেন ইনজামাম!

স্পোর্টস ডেস্ক
০৬ আগস্ট ২০২৩, ২০:০৬আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ২০:০৬

পাকিস্তানের জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে ফিরছেন সাবেক টেস্ট অধিনায়ক ইনজামাম উল হক। পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটি সূত্র পিটিআই সংবাদ সংস্থাকে জানান, দায়িত্বটি নিতে সম্মতি দিয়েছেন সাবেক এই ব্যাটার। ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রধান নির্বাচকের ভূমিকায় ছিলেন ইনজামাম।

মিসবাহ উল হক, ইনজামাম ও মোহাম্মদ হাফিজকে নিয়ে গঠিত পিসিবির ক্রিকেট টেকনিক্যাল কমিটি নতুন নির্বাচন কমিটি গোছাতে কাজ করছেন। বর্তমান নির্বাচন প্যানেলে থাকা ডিরেক্টর মিকি আর্থার ও প্রধান কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্নের ভাগ্যও আগামী সপ্তাহে নির্ধারণ করা হচ্ছে। কমিটির সদস্যরা তাদের পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবেন।

পিসিবি সূত্র পিটিআইকে জানান, ‘মিসবাহ উল হক, ইনজামাম ও মোহাম্মদ হাফিজসহ ক্রিকেট টেকনিক্যাল কমিটির সদস্যলা নতুন নির্বাচন কমিটি নিয়ে আলোচনা করছেন এবং আর্থার ও ব্র্যাডবার্নকে এর সদস্য হিসেবে রাখা হবে কি না সেই সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।’

এই সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ চরিত্র অধিনায়ক বাবর আজম। নির্বাচক প্যানেলে টিম ডিরেক্টর ও প্রধান কোচের অন্তর্ভুক্তি দলের জন্য মঙ্গলজনক হয়েছে কি না, সেই ব্যাপারে তার মতামতকে প্রাধান্য দেওয়া হবে। বাবরের মতামত বিবেচনায় নিয়ে মিসবাহ পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফের কাছে তার সুপারিশ পেশ করবেন।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম