বদলে গেলো এশিয়া কাপের ম্যাচ শুরুর সময়

স্পোর্টস ডেস্ক
০৭ আগস্ট ২০২৩, ১৫:২৫ আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ১৫:৩০

কয়েক সপ্তাহ আগে এশিয়া কাপের ম্যাচের সূচি প্রকাশ করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আগের সূচি অনুযায়ী ভিন্ন সময়ে ম্যাচগুলো শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সেই সময় বদলে গেলো। প্রতিদিন একই সময়ে শুরু হবে ম্যাচ।

আগের সূচিতে ৩০ আগস্ট পাকিস্তান ও নেপালের উদ্বোধনী ম্যাচ শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় চারটায়। এছাড়া কোনোদিন দেড়টায়, আবার দুটায় ও সাড়ে চারটায় খেলা শুরুর সময় নির্ধারণ করা ছিল।

কিন্তু সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টস জানিয়ে দিয়েছে, এশিয়া কাপের সবকটি ম্যাচ ভারতীয় সময় দুপুর ৩টায় শুরু হবে। মানে বাংলাদেশ সময় সাড়ে তিনটায় হবে প্রতিটি ম্যাচ। 

সূচি অনুযায়ী বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে। গ্রুপের অন্য ম্যাচে তারা ৩ সেপ্টেম্বর মুখোমুখি হবে আফগানিস্তানের। 

গতবারের মতো এবারও মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট হবে ছয় দলের অংশগ্রহণে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা ও আফগানিস্তান। আর ‘এ’ গ্রুপে মূল আয়োজক পাকিস্তানের সঙ্গী ভারত ও নেপাল। প্রতিটি গ্রুপ থেকে পয়েন্ট তালিকার শীর্ষ দুটি দল সুপার ফোরে যাবে। সেখান থেকে সেরা দুই দল আগামী ১৭ সেপ্টেম্বর ফাইনালে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে।

‘হাইব্রিড মডেলে’ ভারত তাদের সব ম্যাচই খেলবে শ্রীলঙ্কায়। গ্রুপ পর্বে বাংলাদেশকে ম্যাচ খেলতে হবে দুটি। লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচ শ্রীলঙ্কায় খেললেও আফগানিস্তানের বিপক্ষে খেলতে হবে পাকিস্তানে। সুপার কাপের একটিসহ পাকিস্তানে হবে চারটি ম্যাচ।

৬ থেকে ১৫ সেপ্টেম্বর সুপার ফোরের ম্যাচগুলো শেষে ১৭ সেপ্টেম্বর কলম্বোয় ফাইনাল হবে।

/এফএইচএম/
সম্পর্কিত
সিরিজ জয়ের চেয়েও যে বিষয়টি তাসকিনের কাছে গুরুত্বপূর্ণ 
মার্শের ঝড়ো সেঞ্চুরিও অস্ট্রেলিয়াকে বাঁচাতে পারলো না
জুরেলের লড়াই, তবু বড় লিড নিউজিল্যান্ডের
সর্বশেষ খবর
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মন্ত্রীর মা ও ভগ্নীপতি গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মন্ত্রীর মা ও ভগ্নীপতি গ্রেফতার
‘যেসব সাংবাদিক-বুদ্ধিজীবী আ.লীগের পক্ষ নেবে তাদের দেশ থেকে উচ্ছেদ করা হবে’
‘যেসব সাংবাদিক-বুদ্ধিজীবী আ.লীগের পক্ষ নেবে তাদের দেশ থেকে উচ্ছেদ করা হবে’
বিদ্যুৎ বিচ্ছিন্ন করে বাজার নিয়ন্ত্রণে নিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীরা
বিদ্যুৎ বিচ্ছিন্ন করে বাজার নিয়ন্ত্রণে নিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীরা
বিএনপির মিছিলে ককটেল নিক্ষেপ, কর্মী আহত
বিএনপির মিছিলে ককটেল নিক্ষেপ, কর্মী আহত
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
আজ কত টাকায় বিক্রি হচ্ছে ১ ভরি স্বর্ণ
আজ কত টাকায় বিক্রি হচ্ছে ১ ভরি স্বর্ণ
পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে 
পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে 
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও ফ্রান্সের প্রেসিডেন্টকে জামায়াত আমিরের চিঠি
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও ফ্রান্সের প্রেসিডেন্টকে জামায়াত আমিরের চিঠি
এবার সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ
এবার সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ