বিশ্বকাপের দল ঘোষণার ‘ডেডলাইন’ জানিয়ে দিলো আইসিসি

স্পোর্টস ডেস্ক
০৮ আগস্ট ২০২৩, ২০:৪৮আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ২০:৫৬

বিশ্বকাপ শুরু হতে আর দুই মাস বাকি নেই। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে ওয়ানডের চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। অংশ নিতে যাওয়া ১০ দেশকে কত তারিখের মধ্যে প্রাথমিক দল ঘোষণা করতে হবে তা জানিয়ে দিয়েছে আইসিসি। কত তারিখের পরে আর দলে কোনও পরিবর্তন করা যাবে না সেটাও ঠিক করে দিয়েছে তারা।

আইসিসি জানিয়েছে, ১৫ জনের প্রাথমিক দল ঘোষণা করতে হবে ৫ সেপ্টেম্বরের মধ্যে। দ্বিপাক্ষিক সিরিজ়ের জন্য ১৭ বা ১৮ জনের দল তৈরি করা গেলেও আইসিসি প্রতিযোগিতায় দলে ১৫ জনের বেশি রাখা যায় না। এরই মধ্যে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ও ভারত সফরের জন্য ১৮ জনের দল দিয়েছে, যা তাদের বিশ্বকাপের প্রাথমিক দলও।

ওই ডেডলাইনের পরেও দলে পরিবর্তন করা যাবে, কোনও ক্রিকেটার চোট পেলে বা নির্বাচকেরা পরে কোনও ক্রিকেটারকে সুযোগ দিতে চাইলে তবেই। কিন্তু তা করতে হবে ২৮ সেপ্টেম্বরের মধ্যে। ওই সময়ের মধ্যে প্রতিটি দেশকে চূড়ান্ত দল ঘোষণা করতে হবে। 

২৮ সেপ্টেম্বরের পরেও অবশ্য দলে পরিবর্তন করা যাবে। যদি কোনও ক্রিকেটার গুরুতর চোট পেয়ে ছিটকে যান তবেই তার বিকল্প হিসেবে অন্য ক্রিকেটারকে নেওয়া যাবে। সেটাও করতে হবে আইসিসির অনুমতি নিয়ে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা অনুমতি দিলে তবেই বদল করা যাবে।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম