রুমানাকে ডেকে গোপন বৈঠক, কারণ জানালো বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২৩, ১৮:৪৭আপডেট : ১০ আগস্ট ২০২৩, ২৩:২৮

হুট করেই ফেসবুকে রহস্যজনক একটি পোস্ট করেছিলেন রুমানা আহমেদ। লিখেছিলেন- ‘নো মোর ক্রিকেট’। এরপর জাতীয় নারী দলের এই ক্রিকেটারকে নিয়ে চলেছে নানামুখী গুঞ্জন। তবে বিসিবি ও রুমানা তারপর থেকে মুখে কুলুপ এঁটে বসেছিলেন। অবশেষে বেরিয়ে এসেছে মূল ঘটনা। যা ধারণা করা হচ্ছিল, অভিমান করেই ক্রিকেটকে বিদায় বলেছিলেন তিনি। বিসিবি বৃহস্পতিবার রুমানাকে নিয়ে গোপন বৈঠকে বসেছিল। সেই বৈঠকের মাধ্যমে রুমানার অভিমান ভাঙলেও বিসিবি এই অলরাউন্ডারকে আচরণবিধি ভাঙার জন্য তিরস্কারও করেছে।  

রুমানা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তিতে ছিলেন। চুক্তিতে থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে এভাবে স্ট্যাটাস দেওয়াটা আচরণবিধির লঙ্ঘন। বিষয়টি তাকে স্মরণ করিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। রুমানাও নিজের ভুল বুঝতে পেরে বোর্ডকে খেলায় ফেরার আশ্বাস দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক ও নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আল আলম চৌধুরী নাদেল।

বৈঠক নিয়ে নাদেল বলেছেন, ‘সে খেলবে, সে খেলতেই চায়। সমস্যাটা আসলে অভ্যন্তরীণ। আমাদেরও পরিকল্পনা থাকে, কাকে কোন জায়গায় নেওয়া হবে বা ভবিষ্যতে পরিকল্পনায় কারা থাকবে সেটা নির্বাচকরা ঠিক করেন। সবকিছু যে তাদেরও (ক্রিকেটারদের) মনমতো হবে এমনও না।’ 

তবে রুমানার সামাজিক মাধ্যমে এভাবে পোস্ট করা যে বিসিবির পছন্দ হয়নি সেটি জানিয়েছেন এই পরিচালক, ‘এগুলো বোর্ডের আচরণবিধির বিষয়। আমরা তাদের মাঝে মাঝে এগুলো (আচরণবিধি) স্মরণ করিয়ে দেই। আমরা তাদের বিষয়গুলো যতটুকু পারি নরমভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। তাদের এটা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, সবকিছু তো এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া যায় না। তারা তো চুক্তিতে থাকা ক্রিকেটার।’

ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ১৩৪ ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন রুমানা। মূলত নারী দলের ক্যাম্প থেকে বাদ পড়ে হতাশায় এমন পোস্ট দেন তিনি। এ ব্যাপারে নাদেল বলেছেন, ‘তাদের আমরা সবসময় সমর্থন দিয়ে যাই, তাদের কোনও সমস্যা হলে আমরা দেখি, যেকোনও সমস্যায় আমরা তাদের সহযোগিতা করতে চাই। এটা তো আমাদের একটা প্রক্রিয়ার মধ্যেই আছে। তার সঙ্গে কথা বলছি। সে যে অনুমানের ওপর ভিত্তি করে এটা করেছে, আমরা তাকে সেটা বুঝিয়ে দিয়েছি। তাকে বলা হয়েছে কোচ এবং নির্বাচকদের সঙ্গে কথা বলার জন্য, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার জন্য।’

রুমানা সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন চলতি বছরের ফেব্রুয়ারি। অন্যদিকে, ওয়ানডে খেলেছেন আরও আগে, গত বছরের ডিসেম্বরে। সবশেষ ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পাননি। জানা গেছে, দলের বাইরে থাকায় এবং সুযোগ না পেয়ে হতাশা থেকে রুমানা ক্রিকেট থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন।

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম