বিশ্বকাপ দলে কেউ অটোমেটিক চয়েজ নয়, এমনকি নিজেও: রোহিত

স্পোর্টস ডেস্ক
১১ আগস্ট ২০২৩, ১২:৪২আপডেট : ১১ আগস্ট ২০২৩, ১২:৪২

বিশ্বকাপ শুরু হতে আর দুই মাসও বাকি নেই। ঘরের মাঠে এক যুগ পর ওয়ানডের এই মেগা ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে ভারত। ২০১১ সালে দেশের মাটিতেই দ্বিতীয় বিশ্বকাপ জেতার পর তিন নম্বরটি ছুঁয়ে দেখার অপেক্ষায়। নিজেদের মাঠে খেলা, তাই অন্যবারের চেয়ে এবার তাদের উচ্চমাত্রায় ফেভারিট। এই মিশনে তারা কেমন দল গড়ে সেটা দেখার অপেক্ষায় বিশ্ব।

ইতোমধ্যে দেশি, বিদেশি ক্রিকেট বিশেষজ্ঞরা নিজেদের মতো করে ভারতীয় দল বেছে নিচ্ছেন। সেখানে বিরাট কোহলি, রোহিত শর্মা, যশপ্রীত বুমরার মতো নামগুলো স্বাভাবিকভাবে থাকছে। চোট পেলেও লোকেশ রাহুল ও শ্রেয়াস আইয়ারকে অনেকে দলে দেখছেন। তবে ভারতের অধিনায়ক রোহিত জানিয়ে দিলেন, কেউ যেন বিশ্বকাপে নিজেকে অটোমেটিক চয়েজ ভেবে না নেয়। সবাইকে সামর্থ্যের প্রমাণ দিয়েই আসতে হবে।

বিশ্বকাপে ভারতের দলে অটোমেটিক চয়েজ কে, প্রশ্নে রোহিত বলেছেন, ‘না, কেউ না। এমনকি নিজেকেও আমি অটোমেটিক চয়েজ ভাবি না। এটুকু বলবো, কিছু ক্রিকেটাররা জানে যে তাদের বিশ্বকাপে খেলতে হবে। একই সঙ্গে বেশ কয়েকজন ক্রিকেটারের কাছে দলে জায়গা করে নেওয়ার সুযোগ আছে। কিন্তু সত্যি কথা বলতে কী কেউ অটোমেটিক চয়েজ নয়। সবাইকে লড়ে জায়গা আদায় করে নিতে হবে।’

ভারতের পরীক্ষা হবে দক্ষিণ আফ্রিকা সিরিজ ও এশিয়া কাপে। আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে দল ঘোষণা করতে হবে দলগুলোকে।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান