বিসিএলে মুমিনুলের সেঞ্চুরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০১৬, ০০:৫৩আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৬, ০০:৫৩

বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক বড় দৈর্ঘ্যের টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন জাতীয় দলের বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল হক সৌরভ। যদিও প্রথম দুই রাউন্ডে বড় ইনিংস খেলতে পারেননি তিনি। মুমিনুল হক সৌরভ
অনেকটা আক্রমণাত্মক ব্যাটিংয়েই সেঞ্চুরি করেছেন ইসলামী ব্যাংক ইস্ট জোনের হয়ে খেলা মুমিনুল। কক্সবাজারে প্রথম ইনিংসে প্রাইম ব্যাংক সাউথ জোনের ২৬২ রানের জবাবে বৃহস্পতিবার দ্বিতীয় দিনে ২৯ রানে প্রথম উইকেট পড়ার পর ক্রিজে আসেন মুমিনুল।

তৃতীয় উইকেটে তাসামুল হককে সঙ্গে নিয়ে ১৫৬ রানের বড় জুটি গড়ে ফেরার সময় মুমিনুলের নামের পাশে ১১৮ বলে ১১২ রান। ১১০ বলেই তিন অঙ্ক ছুঁয়ে ফেলেন তিনি। ১৫৯ মিনিট ক্রিজে থেকে ১৫টি চার ও এক ছক্কায় ১১২ রানের চমৎকার ইনিংসটি সাজান এই বাঁহাতি।

এই ইনিংসের মধ্যে দিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে মুমিনুলের সেঞ্চুরির সংখ্যাও দুই অঙ্কের ঘরে পৌঁছাল। ৫৮তম ম্যাচে দশম সেঞ্চুরি পেয়ে গেলেন তিনি।

প্রথম শ্রেণির ক্রিকেটে এর আগে সর্বশেষ মুমিনুল তিন অঙ্ক ছুঁয়েছিলেন গত নভেম্বরে জাতীয় ক্রিকেটে লিগের (এনসিএল) শেষ রাউন্ডে। বগুড়ায় চট্টগ্রাম বিভাগের হয়ে বরিশাল বিভাগের বিপক্ষে খেলেছিলেন ২৩৯ রানের অসাধারণ এক ইনিংস।

মন্থর ব্যাটিংয়ের কারণে বাংলাদেশের ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি দলে জায়গা হারিয়েছেন মুমিনুল। জাতীয় দলের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছেন গত বছরের ফেব্রুয়ারিতে, বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর ঘরের মাঠে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকাকে হারানো ওয়ানডে সিরিজে দলে জায়গা হয়নি তার।

বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএলেও ভালো করতে পারেননি মুমিনুল। সাত ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৪টিতেই দুই অঙ্ক ছুঁতে ব্যর্থ হয়েছেন। সর্বোচ্চ ইনিংস ছিল ২৯। তবে বিসিএলের তৃতীয় রাউন্ডে সেঞ্চুরি দিয়েই আবার রানে ফিরলেন মুমিনুল।

/আরআই/এমআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম