অন্য ভূমিকায় মুম্বাইয়ে ফিরলেন মালিঙ্গা

স্পোর্টস ডেস্ক
১৯ আগস্ট ২০২৩, ২০:৫৯আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ২০:৫৯

আইপিএলে চেনাজানা পরিবেশে ফিরছেন লাসিথ মালিঙ্গা। ২০২১ সালে অবসর নেওয়ার পর পরের বছর রাজস্থান র‌য়্যালসের ফাস্ট বোলিং কোচ হন শ্রীলঙ্কার সাবেক পেসার। দুই মৌসুম সেখানে কাটিয়ে এবার মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরলেন তিনি।

২০২৪ সালের আইপিএলে ফাস্ট বোলিং কোচ হিসেবে মুম্বাইয়ের ডাগআউটে থাকবেন মালিঙ্গা। শেন বন্ডের উত্তরসূরি হচ্ছেন এই ফাস্ট বোলিং কিংবদন্তি। ক্লাবটির সঙ্গে চারটি আইপিএলসহ পাঁচটি ট্রফি জিতেছেন তিনি। 

দ্বিতীয় মেয়াদে মুম্বাইয়ের সাপোর্ট স্টাফ হতে যাচ্ছেন মালিঙ্গা। ২০১৮ সালে তাদের মেন্টর ছিলেন তিনি। এক বছর পর আবারও ফেরেন মুম্বাইয়ের বোলিং আক্রমণে, দলকে চতুর্থ আইপিএল ট্রফি জেতাতে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

সব মিলিয়ে মালিঙ্গা ১৩৯ ম্যাচ খেলে ১৯৫ উইকেট নিয়েছেন। এর মধ্যে ১৭০ উইকেট নিয়ে যৌথভাবে লিগের ষষ্ঠ শীর্ষ বোলার তিনি।

২০১৫ সালে মুম্বাইয়ে যোগ দেন বন্ড। রোহিত শর্মা ও মাহেলা জয়াবর্ধনের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। নিউ জিল্যান্ডের সাবেক এই পেসার আইএল টি২০ তে এমআই এমিরেটসের প্রধান কোচের দায়িত্বে থাকবেন কি না নিশ্চিত হওয়া যায়নি। 

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম