নারী ক্রিকেটারদের পুরুষদের সমান ম্যাচ ফি দেওয়ার ঘোষণা দক্ষিণ আফ্রিকার

স্পোর্টস ডেস্ক
২৩ আগস্ট ২০২৩, ১৩:৩৩আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ১৩:৩৩

এবার দক্ষিণ আফ্রিকার ক্রিকেটেও ম্যাচ ফির লিঙ্গ বৈষম্য দূর হলো। এখন থেকে নারী ক্রিকেটারদের পুরুষদের সমান আন্তর্জাতিক ম্যাচ ফি দেওয়া হবে বলে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ঘোষণা দিয়েছে।

নিউ জিল্যান্ড ও ভারতের পর তৃতীয় দেশ হিসেবে পুরুষ ও নারী ক্রিকেটারদের ম্যাচ ফিতে সমতা আনলো দক্ষিণ আফ্রিকা। এই বছরের শুরুতে আইসিসির ইভেন্টেও পুরুষ ও নারীদের জন্য একই প্রাইজমানি দেওয়ার সিদ্ধান্ত নেয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

গত দেড় বছর ধরে দক্ষিণ আফ্রিকার নারী জাতীয় ক্রিকেট দলের উচ্চ সাফল্যের কারণে বোর্ড এই পদক্ষেপ নিয়েছে। গত বছর নিউ জিল্যান্ডে ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনাল খেলে নারীরা এবং এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও ওঠে তারা। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে প্রথম কোনও সিনিয়র দল বিশ্বকাপের ফাইনালে খেলে।

পরিবর্তিত ম্যাচ ফি মেয়েরা পাবে আগামী মাস থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান সফর থেকে। এশিয়ান দলটির বিপক্ষে ছয় ম্যাচের সাদা বলের সিরিজ খেলবে প্রোটিয়া মেয়েরা।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম