শেষ মুহূর্তে পাকিস্তানের এশিয়া কাপের দলে পরিবর্তন

স্পোর্টস ডেস্ক
২৭ আগস্ট ২০২৩, ১১:৩৯আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ১১:৪২

শেষ মুহূর্তে এসে এশিয়া কাপের দলে পরিবর্তন এনেছে পাকিস্তান। মিডল অর্ডার ব্যাটার সৌদ শাকিলকে মূল দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে মূল দল থেকে রিজার্ভ বেঞ্চে জায়গা হয়েছে তৈয়ব তাহিরের। 

মূলত এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছিল পাকিস্তান। আফগানিস্তান সিরিজের জন্য সেই দলটিতে ১৮তম সদস্য হিসেবে শাকিলের নামটি যুক্ত করা হয়েছিল। তাহির মূল দলে থাকলেও তিন ম্যাচের ওই সিরিজে একটি ম্যাচ খেলারও সুযোগ পাননি। শাকিল একটি ম্যাচ খেললেও মাত্র ৯ রান আসে তার ব্যাট থেকে।   

৩০ আগস্ট মুলতানে উদ্বোধনী ম্যাচে পাকিস্তান নেপালের মুখোমুখি হবে। শ্রীলঙ্কায় সিরিজ শেষ হওয়ায় তাদের আজই পাকিস্তান পৌঁছানোর কথা। 
 
পাকিস্তানের এশিয়া কাপের দল: বাবর আজম (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, ইমাম উল হক, ফখর জামান, আগা সালমান, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ হারিস, সৌদ শাকিল, শাদাব খান (ভাইস ক্যাপ্টেন), মোহাম্মদ নওয়াজ, উসামা মির, ফাহিম আশরাফ, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ ও শাহীন আফ্রিদি।

ট্রাভেলিং রিজার্ভ: তৈয়ব তাহির।

/এফআইআর/    
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান