ইংল্যান্ডকে হারিয়ে নিউ জিল্যান্ডের সিরিজ ড্র

স্পোর্টস ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:২২আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:২২

ব্যাট ও বল দুটোতেই ঝকঝকে পারফরম্যান্স করলো নিউ জিল্যান্ড। মঙ্গলবার চতুর্থ টি-টোয়েন্টি জিতে নিলো তারা ৬ উইকেটে। স্মরণীয় প্রত্যাবর্তনে শেষ দুই টি-টোয়েন্টি জিতে চার ম্যাচের সিরিজ ২-২ এ ড্র করলো তারা।

ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল জস বাটলারকে। ইনিংসের শুরুতে দায়িত্বশীল ব্যাটিং করেন জনি বেয়ারস্টো। ম্যাট হেনরিকে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে একটি করে চার ও ছয় মেরে আগ্রাসী শুরু এনে দেন তিনি। কাইল জেমিসনকেও তার প্রথম ওভারে দুটি ছয় ও একটি চার মারেন বেয়ারস্টো।

পাওয়ার প্লেতে শেষে ২৪ বলে ৪৮ রানে অপরাজিত থেকে ইংল্যান্ডকে এনে দেন ৬৩ রান। তারপর থেকেই আস্তে আস্তে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় নিউ জিল্যান্ড।

পাওয়ার প্লে শেষ হওয়ার পর প্রথম ওভারেই ইশ সোধি কিপারের হাতে উইল জ্যাকসকে বন্দি করেন। যদিও বেয়ারস্টো ফিফটি পার করেন, ডেভিড মালানকে ভুগতে হয়। 

বেয়ারস্টোর বড় উইকেট পড়ে ১২তম ওভারে। এই ওপেনার মিচেল স্যান্টনারকে ছক্কা মারার পর আবারও জোরে বল উড়াতে গিয়ে ৭৩ রানে আউট হন। মালান হয়ে ওঠেন আক্রমণাত্মক, এক ওভারে জেমিসনকে তিন চার মারেন।

১৩ ওভারে স্কোর ছিল ১২৬/২। সেখান থেকে ইংল্যান্ড ইনিংস শেষ করে ৮ উইকেটে ১৭৫ রানে। নিউ জিল্যান্ড শেষ সাত ওভারে মাত্র ৪৯ রান দেয়। হ্যারি ব্রুক মিসটাইমে সোধির শিকার হন, স্যান্টনার তার শেষ ওভারে নেন দুটি বড় উইকেট। ইনিংসের শেষ বলে লিয়াম লিভিংস্টোন ২৬ বলে ২০ রান করে থামেন।

লক্ষ্যে নেমে নিউ জিল্যান্ডের ওপেনার ফিন অ্যালেন বিপদজনক হয়ে ওঠার আগেই তাকে ১৬ রানে থামান লিউক উড। টিম সেইফার্ট ও ড্যারিল মিচেল পাওয়ার প্লেতে বীরত্ব দেখান। স্বাগতিকদের বোলিং আক্রমণে চড়াও হয়ে পাওয়ার প্লেতে ৭৩ রান যোগ করেন তারা। 

পাওয়ার প্লের পর টিম সেইফার্টকে ৪৮ রানে আউট করে স্বস্তি ফেরায় ইংল্যান্ড। তবে তাদের প্রত্যাবর্তনের আশা মাটি করে দেন গ্লেন ফিলিপস ও মার্ক চ্যাপম্যান। নিয়মিত বিরতিতে তারা বাউন্ডারি মেরে রান রেট নিয়ন্ত্রণে রাখেন। আদিল রশিদের স্পিনের বিরুদ্ধে দুটি ছক্কা মারেন ফিলিপস। কিন্তু ২৫ বলে ৪২ রানে থামতে হয় তাকে।

ফিলিপসের বিদায়েল পর চ্যাপম্যান দায়িত্ব নেন। রাচিন রবীন্দ্রকে নিয়ে ১৬ বল বাকি থাকতে ম্যাচ জেতান তিনি। ২৫ বলে ৫ চার ও ১ ছয়ে ৪০ রানে অপরাজিত ছিলেন চ্যাপম্যান।

ম্যাচসেরা হয়েছেন তিন উইকেট নেওয়া স্যান্টনার। সিরিজের সেরা ইংল্যান্ডের বেয়ারস্টো।

চার ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে শুক্রবার থেকে।    

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড ২০ ওভারে ১৭৫/৮ (বেয়ারস্টো ৭৩; স্যান্টনার ৩/৩০, সোধি ২/২১)

নিউ জিল্যান্ড ১৭.২ ওভারে ১৭৯/৪ (সেইফার্ট ৪৮, ফিলিপস ৪২, রেহান ২/২৭)

ফল: নিউ জিল্যান্ড ৬ উইকেটে জয়ী

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম