জিমন্যাস্টিকসে নতুন সাধারণ সম্পাদকের সঙ্গে আছেন সোনাজয়ী শিলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৩৫আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৩৫

নীরবে জিমন্যাস্টিকস ফেডারেশনে নতুন কমিটি হতে যাচ্ছে। এতে সাধারণ সম্পাদক হতে যাচ্ছেন হাবিবুর রহমান জামিল। যিনি ১৫ বছর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা আহমেদুর রহমান বাবলুর স্থলাষিভিক্তি হতে যাচ্ছেন। এছাড়া ২০১৬ এসএ গেমসে সাঁতারে সোনাজয়ী মাহফুজা খাতুন শিলাও প্রথমবারের মতো সংগঠক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। নতুন কমিটিতে সদস্য হয়ে আসছেন বর্তমানে জাতীয় দলের সহকারী কোচও।

শিলা কাউন্সিলর হয়ে এসেছেন মহিলা ক্রীড়া সংস্থা থেকে। শিলা অবশ্য বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমাকে জিমন্যাস্টিকস ফেডারেশন থেকে কাজ করতে বলেছে।  মহিলা ক্রীড়া সংস্থাও চেয়েছে৷ আমারও ইচ্ছা আছে কাজ করার।’

অন্যদিকে, বিকেএসপির সাবেক শিক্ষার্থী হাবিবুর রহমান জামিল ২০১৭ সালে ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য হন। ছয় বছরের মধ্যে ফেডারেশনের মূল পদে জায়গাও করে নিয়েছেন। মাত্র ৩৭ বছর বয়সে দেশের একটি শীর্ষ ফেডারেশনের প্রধান পদে জায়গা করে নেওয়ার অপেক্ষায় থেকে জামিল বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমাকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে, তা শতভাগ পালন করতে চাই। আশা করছি, তা সামনের দিকে আমি করতে পারবো।’ 

নতুন কমিটিতে আহমেদুর রহমান বাবলুকে রাখা হয়েছে সহ-সভাপতি করে। এছাড়া কয়েকজন নতুন সংগঠকও এসেছেন। বুধবার জামিলের নেতৃত্বে একটি কমিটি জাতীয় ক্রীড়া পরিষদে মনোনয়ন পত্র জমা দিয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর তাই নির্বাচনের প্রয়োজন পড়ছে না।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান