বিস্ফোরক সেঞ্চুরিতে যেসব রেকর্ড এখন রোহিতের

স্পোর্টস ডেস্ক
১১ অক্টোবর ২০২৩, ২১:১২আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ২১:২৬

হিটম্যান রোহিত শর্মার তাণ্ডবে পুরোপুরি বিধ্বস্ত হয়েছে আফগানিস্তান। ওলট পালট করেছেন রেকর্ড বুক। বিশ্বকাপে এখন সর্বোচ্চ সেঞ্চুরির মালিক ভারতীয় ওপেনার। আফগানদের বিপক্ষে বিস্ফোরক তিন অঙ্কের ইনিংসের পর রোহিতের সেঞ্চুরির সংখ্যা দাঁড়িয়েছে ৭টি।

এতদিন বিশ্বকাপে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক ছিলেন শচীন টেন্ডুলকার। ৬টি সেঞ্চুরিতে শীর্ষে ছিলেন। এবার লিটল মাস্টারকেও রোহিত ছাড়িয়ে গেছেন।

আফগানিস্তানের বিপক্ষে ২৭৩ রানের তাড়ায় রোহিতের ঝড়ই আফগানদের এলোমেলো করে দিয়েছে। ৬৩ বলে হাঁকিয়েছেন সেঞ্চুরি। যা আবার বিশ্বকাপে ভারতের কোনও ব্যাটারের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। 

রেকর্ড বুক নতুন করে লেখা রোহিত ফিফটিই করেছেন ৩০ বলে। শেষ পর্যন্ত ৮৪ বলে ১৩১ রানে আউট হয়েছেন। তার ইনিংসে ছিল ১৬টি চার ও ৫টি ছক্কার মার। এই ছক্কা হাঁকানোতেও চূড়া ছুঁয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে এখন সবচেয়ে বেশি ছক্কা তার। ভেঙেছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব ক্রিস গেইলের রেকর্ড। রোহিতের ছক্কার সংখ্যা ৫৫৪টি। গেইলের ৫৫৩।     

বিশ্বকাপে সর্বোচ্চ সেঞ্চুরি যাদের

সেঞ্চুরি

ইনিংস

ব্যাটার

১৯

রোহিত শর্মা

৪৪

শচীন টেন্ডুলকার

৩৫

কুমার সাঙ্গাকারা

৪২

রিকি পন্টিং

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান