পাথিরানার ইনজুরিতে শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে ম্যাথুজ

স্পোর্টস ডেস্ক
২৪ অক্টোবর ২০২৩, ২১:৫৭আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ২১:৫৭

একের পর এক ইনজুরি হানা দেওয়ায় দুষ্মন্ত চামিরার সঙ্গে ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে অ্যাঞ্জেলো ম্যাথুজকে ভারতে ডেকে এনেছিল শ্রীলঙ্কা। নেদারল্যান্ডস ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেন এই অলরাউন্ডার। এবার মাথিশা পাথিরানার স্থলাভিষিক্ত হয়ে মূল দলে জায়গা করে নিলেন তিনি।

গত ১০ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে খেলতে গিয়ে কাঁধে চোট পান পাথিরানা। পরে অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডস ম্যাচ থেকে বাদ পড়েন।

৩৬ বছর বয়সী ম্যাথুজ সবশেষ ওয়ানডে খেলেন গত জুনে আফগানিস্তানের বিপক্ষে। তিনটি বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা নিয়ে এবার যুক্ত হলেন তিনি। ২০১৫ বিশ্বকাপে তার নেতৃত্বে খেলেছিল শ্রীলঙ্কা।

এর আগে অধিনায়ক দাসুন শানাকা ইনজুরিতে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে যান। দ্বিতীয় খেলোয়াড় হিসেব পাথিরানার বিশ্বকাপ শেষ হয়ে গেলো। দলকে নেতৃত্ব দিচ্ছেন কুশল মেন্ডিস। শানাকার স্থলাভিষিক্ত হন চামিকা করুণারত্নে।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান