সেঞ্চুরি করে মাহমুদউল্লাহ বললেন, ‘অনেক কিছু বলার আছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২৩, ০০:৩১আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০০:৩৪

গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলে বাদ পড়েছিলেন মাহমুদউল্লাহ। এরপর টানা তিন সিরিজে দলে সুযোগ হয়নি। বাদ পড়েছিলেন এশিয়া কাপের দল থেকেও। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে কয়েকটি ম্যাচ খেলে বিশ্বকাপ দলে সুযোগ পান মাহমুদউল্লাহ। পাঁচ ম্যাচ পর তো বাংলাদেশের সেরা পারফরমার তিনিই! মঙ্গলবার দল হারলেও দারুণ এক সেঞ্চুরি পেয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন ডানহাতি এই ব্যাটার। বাদ পড়া নিয়ে প্রশ্ন করলে সাবেক এই অধিনায়ক কেবল বলেছেন, অনেক কিছু বলার থাকলেও এখন বলার জন্য সঠিক সময় নয়।

মঙ্গলবার (২৪ অক্টোবর) প্রোটিয়াদের বিপক্ষে অবিশ্বাস্য এক সেঞ্চুরির করে দলকে জেতাতে না পারলেও নিশ্চিতভাবেই মাহমুদউল্লাহ নিজে জিতেছেন! চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতার ভিড়ে মাহমুদউল্লাহ নিয়মিত আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছেন। এই বিশ্বকাপে টিম কম্বিনেশনের কারণে ইংল্যান্ডের বিপক্ষে মাহমুদউল্লাহকে একাদশের বাইরে থাকতে হয়েছে। ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে লড়াই করলেও ইনিংস বড় করার সুযোগ পাননি সেভাবে। তিন ইনিংসে ব্যাট করে মাহমুদউল্লাহর রান সবচেয়ে বেশি, ১৯৮।

গত মার্চে বাদ পড়ার বিষয়ে মাহমুদউল্লাহ কাছে জানতে চাওয়া হলে তিনি বলেছেন, ‘আলহামদুলিল্লাহ। ওটা ভালো সময় আমার মনে হয়। যদিও আমি অনেক কিছু নিয়ে কথা বলতে চাই। কিন্তু এটা কথা বলার জন্য ঠিক সময় নয়। যেটা আমি বলতে পারি, দলের জন্য খেলতে চেয়েছি। দলের জন্য অবদান রাখতে পেরেছি। যদি দলের জয়ের জন্য করতে পারি, তাহলে আরও ভালো লাগবে। ’

বাদ পড়ার পর একাগ্রচিত্তে কঠোর পরিশ্রম করে গেছেন মাহমুদউল্লাহ। মানসিকভাবেও ছিলেন শক্ত। কীভাবে মানসিক শক্তি পেলেন সে ব্যাপারে জানতে চাইলে মাহমুদউল্লাহ বলেছেন, ‘আমি জানি না। হয়তো আল্লাহ আমাকে চালিয়ে যাওয়ার শক্তিটা দিয়েছেন। চেষ্টা করেছি ফিটনেস ঠিক রাখতে, কষ্ট করতে। এর বাইরে তো আমার আর করার কিছু নেই।’

গত মার্চে ইংল্যান্ড সিরিজের পর দল থেকে বাদ পড়েন মাহমুদউল্লাহ। তখন বলা হয়েছিল, বিশ্রাম দেওয়া হয়েছে তাকে। এরপরও লম্বা সময় দলে সুযোগ পাননি তিনি। বিশ্বকাপের ঠিক আগে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে দলে ফেরেন তিনি। হাসতে হাসতে মাহমুদউল্লাহ বলে গেছেন, ‘বিশ্রামটা মনে হয় একটু বেশিই হয়ে গিয়েছিলো। এটা আমার হাতে নেই। এটা তাদের (নির্বাচকদের) সিদ্ধান্ত। আমার কাজটা আমি যদি সততা দিয়ে করতে পারি, এটাই আমার কাজ। আমি এটাই করতে চাই।’

/আরআই/এফএস/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান