নাহিদার ৫ উইকেট, পাকিস্তানকে হারালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২৫ অক্টোবর ২০২৩, ১৯:৪৭আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ২০:১১

পাকিস্তানের বিপক্ষে নারী টি-টোয়েন্টি সিরিজে দারুণ শুরু হলো বাংলাদেশের। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নাহিদা আক্তারের অবিশ্বাস্য বোলিংয়ের পর নিগার সুলতানার ব্যাটে জয় তুলে নেয় তারা। নাহিদা বল হাতে নেন ৫ উইকেট। ৮৩ রানের লক্ষ্যে নেমে ৫ উইকেট হারিয়ে তিন বল বাকি থাকতে জয় পায় বাংলাদেশ। পাঁচ উইকেটে জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেলো স্বাগতিকরা। 

টস জিতে বোলিং নেয় বাংলাদেশ। চতুর্থ ওভারে বল হাতে নিয়েই নাহিদা আক্তার ভাঙেন উদ্বোধনী জুটি। সিদ্রা আমিনকে (৪) বোল্ড করেন। নিজের পরের ওভারে মুনিবা আলীকে (১৬) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন। পাওয়ার প্লেতে ২৫ রানে ২ উইকেট হারায় পাকিস্তান।

তারপর বিসমাহ মারুফ ও নিদা দার হাল ধরেছিলেন। তাদের ৩১ রানের জুটি ভেঙে দেন রাবেয়া খান। নিদা ১৪ রানে বোল্ড হন। তিন বলের মধ্যে দ্বিতীয় উইকেটের পতন ঘটে বিসমাহ রান আউট হলে। রাবেয়ার থ্রোতে ২০ রানে ফিরে যান তিনি। একই ওভারে ইরাম জাভেদের ফিরতি ক্যাচ নেন সুলতানা। আলিয়া রিয়াজ দলীয় ৫৯ রানে ষষ্ঠ ব্যাটার হিসেবে ফিরে যান।

নিগার-মুর্শিদার জুটি দ্বিতীয় স্পেলে বল হাতে নিয়ে আবার নাহিদা জাদু দেখান। নিজের শেষ দুই ওভারে তিন উইকেট নেন তিনি। ১৯তম ওভারে জোড়া আঘাত হানেন। তাতে ১৯.৪ ওভারে ৮২ রানে অলআউট পাকিস্তান। ৩.৪ ওভারে ১ মেডেনসহ মাত্র ৮ রান দিয়ে পাঁচ উইকেট নেন নাহিদা। বাঁহাতি স্পিনার দ্বিতীয়বার টি-টোয়েন্টিতে ফাইফারের কীর্তি গড়লেন এবং এটাই তার সেরা বোলিং ফিগার।

নাহিদার দুর্দান্ত বোলিংয়ে বড় লক্ষ্য দাঁড় করতে পারেনি পাকিস্তান। তিন বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ। মুর্শিদা খাতুনের ২৩ রানের পর নিগার সুলতানা ২৬ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জেতান।

১২ রানে ভাঙে উদ্বোধনী জুটি। শামীমা সুলতানা (৫) রান আউট হন। ওপেনার মুর্শিদা খাতুন ও সোবহানা মোস্তারি ২১ রানের জুটিতে রান রেট নাগালের মধ্যে রাখেন। দশম ওভারে সোবহানা (১৬) আউট হলে ক্রিজে নামেন নিগার। মুর্শিদার সঙ্গে ইনিংস সেরা ২৪ রানের জুটি গড়ার পর শেষ পর্যন্ত খেলে গেছেন অধিনায়ক। মাঝে স্বর্ণা আক্তার (২) ও সুলতানা খাতুন (৬) হতাশ করলেও নিগার অধিনায়কোচিত ইনিংস খেলেন। শেষ ওভারের তৃতীয় বলে জয়সূচক চার মারেন তিনি। ৫ উইকেটে ৮৬ রান করে বাংলাদেশ।

প্রত্যাশিতভাবে ম্যাচসেরা হয়েছেন নাহিদা। আগামী শুক্রবার বিকাল সাড়ে চারটায় একই ভেন্যুতে দুই দল মুখোমুখি হবে।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম