লঙ্কানদের বিপক্ষে সর্বনিম্ন স্কোরে অলআউটের নজির গড়লো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
২৬ অক্টোবর ২০২৩, ১৭:৩৬আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ১৭:৫৬

বিশ্বকাপে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে আজ জয়ের বিকল্প নেই ইংল্যান্ডের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ছন্নছাড়া ব্যাটিংয়ের উদাহরণ রাখলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। টস জিতে ব্যাট করতে নামলেও লঙ্কান বোলিং নৈপুণ্যে ৩৩.২ ওভারে ১৫৬ রানে অলআউট হয়ে গেছে তারা। যা বিশ্বকপে লঙ্কানদের বিপক্ষে ইংল্যান্ডের সর্বনিম্ন স্কোর! চেন্নাইয়ের চিন্নাস্বামী স্টেডিয়ামেও এত কমরানে অলআউট হলো কোনও দল।

অথচ এই ম্যাচ জিততে না পারলে কার্যত সেমিফাইনালের সম্ভাবনা শেষ হয়ে যাবে ইংল্যান্ডের। সেই জায়গায় অল্প পুঁজিতে শঙ্কাটাই জোরালো করে দিয়েছে আরও। যার পেছনে বড় অবদান বলা চলে অ্যাঞ্জেলো ম্যাথুজের।   

শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে ছিলেন না অভিজ্ঞ অলরাউন্ডার। শেষ পর্যন্ত তার কপাল খুলে দিয়েছে মাথিশা পাথিরানার ইনজুরি। ইনজুরি রিপ্লেসমেন্ট হয়ে ইংল্যান্ডের বিপক্ষে সরাসরি একাদশেই ঢুকে গেছেন তিনি। সবচেয়ে বড় কথা ২০২০ সালের মার্চের পর যিনি বলই হাতে নেননি, আজ বল করতে নেমে শুরুর আঘাতটা হেনেছেন। ভেঙেছেন ওপেনিং জুটি! তখন ব্যাট হাতে আগ্রাসী ব্যাটিংটা শুরু করেছিলেন ডেভিড মালান। সপ্তম ওভারে ম্যাথুজ এসেই দারুণ ডেলিভারিতে মালানকে ২৮ রানে গ্লাভসবন্দি করিয়েছেন।  তার পর তো দারুণ ফিল্ডিংয়ে জো রুটকে (৩) রানআউট করতেও অবদান রাখেন তিনি।

ম্যাথুজের নৈপুণ্য-ই তারপর ইনিংসে ধস নামানোর মঞ্চটা গড়ে দিয়েছে। দ্রুত সময়ের মধ্যে বেয়ারস্টোকে রাজিথা ও অধিনায়ক বাটলারকে কুমারা সাজঘরে ফেরালে ভীষণ বিপদে পড়ে যায় ইংল্যান্ড। সেখান থেকে উত্তরণের কোনও পথ জানা ছিল না তাদের। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৫৬ রানে গুটিয়ে গেছে। অবশ্য লিয়াম লিভিংস্টোন পঞ্চম উইকেট হিসেবে আউটের পর মঈন আলী-বেন স্টোকস ৩৭ রানের জুটিতে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন। সেই জুটিটিও ম্যাথুজ ভেঙে দিয়ে ইংল্যান্ডকে ধ্বংসস্তূপে পরিণত করতে অবদান রাখেন। মঈনকে ১৫ রানে ফেরান লঙ্কান অলরাউন্ডার। স্টোকস প্রান্ত আগলে লড়াই চালালেও শেষ পর্যন্ত যোগ্য সঙ্গী না পেয়ে হতাশায় ৪৩ রানে আউট হয়েছেন। তার ৭৩ বলের ইনিংসে ছিল ৬টি চার। 

৩৫ রানে তিনটি উইকেট নিয়েছেন লাহিরু কুমারা। যিনি গত ম্যাচ পর একাদশে ফিরেছেন। ৫ ওভারে ১৪ রান দিয়ে দুটি নিয়েছেন ম্যাথুজ। ৩৬ রানে দুটি নেন কাসুন রাজিথাও। একটি নিয়েছেন মাহিশ থিকশানাও।  

/এফআইআর/         
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান