শিশিরের কথা ভেবে শুরুতে বোলিংয়ে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
৩০ অক্টোবর ২০২৩, ১৪:২৭আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ১৪:৪০

বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্সে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে আফগানিস্তান। একই অবস্থা শ্রীলঙ্কারও। সম্ভাবনা ধরে রাখতে শুরুতে টস জিতে ফিল্ডিং নিয়েছে আফগানরা।

ফিল্ডিং নেওয়ার ব্যাপারে যুক্তি দেখিয়েছেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদী। টসের সময় তিনি বলেছেন, সন্ধ্যার পর শিশিরের একটা প্রভাব থাকবে।

আফগানরা একাদশে পরিবর্তনও এনেছে একটি। স্পিনার নূর আহমদের জায়গায় এসেছেন পেসার ফজল হক ফারুকি।      

লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস জানিয়েছেন, অবস্থা যাই হোক না কেন শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিতেন তারা। পিচটা তাদের কাছে ভালোই মনে হয়েছে। এখন স্কোরবোর্ডে পর্যাপ্ত রান তুলতে চান তারা।

লঙ্কান একাদশে পরিবর্তন দুটি। একাদশে ঢুকেছেন পেসার দুশমন্থ চামিরা। কুশল পেরেরা বাদ পড়েছেন। তার জায়গায় টপ অর্ডারে এসেছেন দিমুথ করুনারত্নে।  

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, হাশমতউল্লাহ শহীদী (অধিনায়ক), রহমত শাহ, আজমতউল্লাহ ওমরজাই, ইকরাম আলিখিল, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, নাভিন উল হক, ফজল হক ফারুকি।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, মাহিশ থিকশানা, কাসুন রাজিথা, দুশমন্থ চামিরা ও দিলশান মাদুশাঙ্কা।

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম